Durand Cup 2024: ডুরান্ড কাপ সেমিফাইনালে মোহনবাগান এসজি, পাঞ্জাব এফসির বিরুদ্ধে টাইব্রেকারে রুদ্ধশ্বাস জয়

Durand Cup 2024: ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। আজ জামশেদপুরে পাঞ্জাব এফসির বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়ে।

নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ৩-৩। পেনাল্টি শ্যুটআউটেও চলল টানটান লড়াই। শেষ অবধি সবুজ মেরুনের জয় ৬-৫ গোলে। পেনাল্টি শ্যুটআউটে জোড়া শট বাঁচালেন বাগান গোলরক্ষক বিশাল কাইথ।

Durand Cup 2024

জেআরডি টাটা কমপ্লেক্সে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল পাঞ্জাব এফসি। ১৭ মিনিটে লুকা মাজসেন গোল করেন পেনাল্টি থেকে। ৪৪ মিনিটে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে সমতা ফেরান সুহেল ভাট। বিরতিতে খেলার ফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধে দুই দলই ২টি করে গোল করে।

৪৮ মিনিটে মনবীর সিংয়ের করা গোলে হোসে মোলিনার প্রশিক্ষণাধীন দল ২-১ গোলে এগিয়ে যায়। কিন্তু এর মিনিট ১৫ পরেই ফিলিপ মরজলিয়াক ২-২ করে ফেলেন। ৭১ মিনিটে এজেকিয়াল ভিদালের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় পাঞ্জাব এফসি।

৭৯ মিনিটে জেসন কামিংসের গোলে সমতা ফেরায় মোহনবাগান সুপার জায়ান্ট। ইনজুরি টাইমে সুযোগ পেলেও তা কাজে লাগিয়ে জয়সূচক গোলটি ছিনিয়ে নিতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা। স্কোরলাইন ৩-৩ থাকায় ম্যাচের নিষ্পত্তি হয় পেনাল্টি শ্যুটআউটে।

পেনাল্টি শ্যুটআউটের শুরু থেকে লিড বজায় রাখে পাঞ্জাব এফসি। বিনীত রাই গোল করলেও বাগানের জেসন কামিংসের শট পোস্টে প্রতিহত হয়। দ্বিতীয় শটে পাঞ্জাবের হয়ে গোল ভিদালের, বাগানের হয়ে গোল করেন মনবীর।

তৃতীয় শট থেকে মোহনবাগান এসজির লিস্টন কোলাসো ও পাঞ্জাবের বাকেঙ্গা গোল করেন। চতুর্থ শটে বাগানের দিমিত্রি পেত্রাতস গোল করেন, পাঞ্জাবের হয়ে গোল ফিলিপের। পঞ্চম শট নিতে যান পাঞ্জাবের ইভান নোভোসেলেচ। তাঁর শট বাঁচান বিশাল কাইথ। বাগানের হয়ে গোল করেন স্টুয়ার্ট।

প্রথম পাঁচ শটে মীমাংসা না হওয়ায় শুরু হয় সাডেন ডেথ। পাঞ্জাবের মেলরয় গোল ও বাগানের অধিনায়ক শুভাশিস বোস গোল করায় স্কোরলাইন থাকে ৫-৫। এরপর দেনেচন্দ্র মেইতেইয়ের শট রুখে দেন বাগানের গোলরক্ষক বিশাল কাইথ। টম অলড্রেড এরপর গোল করতেই বাগানের ৬-৫ গোলে জয় নিশ্চিত হয়ে যায়।

এদিনের ম্যাচে প্রথম একাদশে বাগান কোচ মোলিনা চারটি পরিবর্তন করেছিলেন। তবে বিরতির পর তাঁর জোড়া পরিবর্তন ম্যাচের মোড় ঘোরাতে সাহায্য করে। দীপেন্দু বিশ্বাস ও সুহেল ভাটের জায়গায় মনবীর সিং ও জেসন কামিংসকে নামান সবুজ মেরুন কোচ। দলের দ্বিতীয় গোলটি করে লিড নিশ্চিত করেন মনবীর। এরপর পিছিয়ে পড়লেও ম্যাচে বাগান সমতা ফেরায় কামিংসের গোলের সৌজন্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+