Durand Cup 2024: ডুরান্ডে জয়ের ধারা বজায় রাখল লাল হলুদ, ‘কঠিন’ ম্যাচের আগে বাড়ল আত্মবিশ্বাসও

ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখল ইমামি ইস্টবেঙ্গল। মরশুমের শুরুতেই দুরন্ত ছন্দে লাল হলুদ। বুধবার সন্ধ্যায় কিশোর ভারতী স্টেডিয়ামে ডাউন টাউন হিরোজের বিরুদ্ধে খেলতে নেমেছি‌ল কার্লেস কুয়াদ্রাতের দল। এই ম্যাচে ৩-১ গোলে জিতে নকআউটের পথে অনেকটা এগিয়ে গেল লাল হলুদ। লাল হলুদের হয়ে গোল গুলি করেন তালাল, সাউল ক্রেসপো ও জেসিন টিকে।

ভারতীয় বায়ু সেনার দলের বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয় ম্যাচেও স্কোর লাইন অপরিবর্তিত থাকল। ডাউনটাউন ম্যাচে যেন আরও শানিত দেখালো ইমামি ইস্টবেঙ্গলকে। সামনে এসি‌এলের ম্যাচ রয়েছে। তাই আলাদাভাবে প্ল্যান করেছিলেন লাল-হলুদ স্প্যানিশ বস। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিলেন লাল হলুদ ফুটবলাররা।

Durand Cup 2024

২৩ মিনিটে ফ্রি-কিক পায় লাল-হলুদ। সেখান থেকে অনবদ্য গোল করেন মাদি তালাল। লাল হলুদ জার্সিতে প্রথম গোল। প্রথম ম্যাচে গোলের পাস বাড়িয়েছিলেন, আর আজকের ম্যাচে গোলও পেয়ে গেলেন তারকা বিদেশি। মাত্র ৬ মিনিটের মধ্যেই সমতা ফেরায় ডাউন টাউন।

তবে লিড পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি লাল হলুদকে। ৩৩ মিনিটে বিষ্ণুকে ফেলে দেন বিপক্ষের ডিফেন্ডার। সেই পেনাল্টি থেকে গোল করেন সল ক্রেসপো। ২-১ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে লাল হলুদ।

দ্বিতীয়ার্ধের গোটা সময় সুযোগ এলেও তা কাজে লাগাতে পারছিলেন না কার্লের শিষ্যরা। দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে বড় ধাক্কা খায় ডাউন টাউন। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় জাহিদকে। প্রতিপক্ষ ১০ জনে হয়ে যাওয়ার পুরো সুযোগটা নিল লাল হলুদ। দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময়ের পর ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। অবশেষে অতিরিক্ত সময়ে ম্যাজিক দেখালেন জেসিন টিকে। ৯৩ মিনিটে গোল আসে তাঁর পা থেকে। ইস্টবেঙ্গলের সিনিয়র দলের হয়ে এটাই তাঁর প্রথম গোল।

শেষদিকে ঝামেলায় জড়ানোয় বারবার ম্যাচ বন্ধ করতে হয় রেফারিকে। এই ম্যাচে ইস্টবেঙ্গল ফুটবলারদের মধ্যে হলুদ কার্ড দেখেন ডেভিড লালনসাঙ্গা এবং লালচুনুঙ্গা। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলল লাল-হলুদ ব্রিগেড। ১৪ আগস্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের।

লাল হলুদ ফুটবলার মাদি তালাল বলেন, 'আমাদের সূচনাটা খুব ভালোভাবেই হযেছে। আমরা খুশি। তবে নিজের ম্যাচের সেরা হওয়ার থেকেও খুশি দলকে সাহায্য করতে পেরে। বড় ম্যাচ নিয়ে এখন ভাবছি না। সামনে এসিএল আছে। তার আগে এই দুটো জয় খুব গুরুত্বপূর্ণ। তবে আমাদের অনেকগুলো দিকে উন্নতি করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+