Durand Cup 2024: কলকাতা ডার্বির পরিসংখ্যানে এগিয়ে ইস্টবেঙ্গল, বড় ম্যাচের দ্বৈরথে কতটা পিছিয়ে মোহনবাগান?
Durand Cup 2024: ডুরান্ড কাপের দ্বৈরথের পাশাপাশি কলকাতা ডার্বি বা বড় ম্যাচের পরিসংখ্যানে এগিয়ে ইস্টবেঙ্গল। মোহনবাগান বেশ খানিকটা পিছিয়ে।
ইস্টবেঙ্গল (এসসি ইস্টবেঙ্গল, ইস্টবেঙ্গল এফসি, ইমামি ইস্টবেঙ্গল) ও মোহনবাগান (এটিকে মোহনবাগান, মোহনবাগান সুপার জায়ান্ট)-এর সামগ্রিক দ্বৈরথের ফলাফল একনজরে।

বড় টুর্নামেন্টগুলির পরিসংখ্যান অনুযায়ী, মোট ৩৩২টি ডার্বি বা বড় ম্যাচে ইস্টবেঙ্গলের জয় ১২৬টিতে, ড্র ১০৭টি, মোহনবাগানের জয় ৯৯টিতে। ইস্টবেঙ্গল ডার্বিতে গোল করেছে ৩১৪টি, গোল হজম করেছে ২৬৭টি।
ইস্টবেঙ্গল ক্লাবের তরফে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, এর সঙ্গে অন্যান্য ছোট টুর্নামেন্ট ও প্রদর্শনী ম্যাচগুলি ধরলে মোট ৩৯৮টি কলকাতা ডার্বির মধ্যে ইস্টবেঙ্গলের জয় ১৪২টিতে, মোহনবাগানের জয় ১২৯টিতে, ড্র হয়েছে ১২৭টি ম্যাচ। ইস্টবেঙ্গল মোহনবাগানের বিরুদ্ধে ৩৫৭টি গোল করেছে, গোল হজম করেছে ৩২৩টি।
আইএসএলে ৮টি ডার্বিতে লাল হলুদ জয় পায়নি, সাতটিতে হেরেছে, ১টি ম্যাচ ড্র। আই লিগের বড় ম্য়াচে ২৫টির মধ্যে ৭টিতে জিতেছে ইস্টবেঙ্গল, ৮টি ড্র, ১০টিতে জিতেছে মোহনবাগান। ফেডারেশন কাপে ২২টি বড় ম্যাচে ইস্টবেঙ্গল জিতেছে ৮টি, ড্র ৮টি, মোহনবাগানের জয় ৬টি।
আইএফএ শিল্ডে ৪১টি ডার্বিতে ২১টিতে জিতেছে ইস্টবেঙ্গল, ১৩টি ড্র, সাতটিতে জিতেছে মোহনবাগান। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল জিতেছে ৯টি, মোহনবাগান ৮টি, ড্র হয়েছে ৫টি ডার্বি। সুপার কাপে একমাত্র সাক্ষাতে জয় ছিনিয়ে নিয়েছে লাল হলুদ।
রোভার্স কাপে ১২টি কলকাতা ডার্বিতে চারটি করে ম্যাচে জয় ইস্টবেঙ্গল ও মোহনবাগানের, ড্র হয়েছে ৪টি ম্যাচ। কলকাতা ফুটবল লিগে ১৬২টি পারস্পরিক সাক্ষাতে ইস্টবেঙ্গল জিতেছে ৫৬টিতে, মোহনবাগান ৪৭টি ম্যাচে, ড্র হয়েছে ৫৯টি দ্বৈরথ।
অল এয়ারলাইন্স গোল্ড কাপে ১০টি ডার্বিতে সাতটিতে জয় ইস্টবেঙ্গলের, ১টিতে জিতেছে মোহনবাগান, ২টি ড্র। ডিসিএমে ১টি ডার্বিতে জিতেছিল লাল হলুদ। সিসর্স কাপে ২টি বড় ম্যাচের ২টিতে জয় মোহনবাগানের। ম্যাকডাওয়েল কাপে দুই দলই একটি করে দ্বৈরথে জয়লাভ করেছে। বরদলুই ট্রফির একমাত্র বড় ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল সবুজ মেরুন। দার্জিলিং গোল্ড কাপে ইস্টবেঙ্গল জিতেছে ১টিতে, ২টি ড্র।
অন্যান্য ছোট টুর্নামেন্টগুলিতে ৪১টি ম্যাচে ১১টিতে জিতেছে ইস্টবেঙ্গল, মোহনবাগানের জয় ২০টিতে, ড্র ১০টি। ফলে বড় ও ছোট টুর্নামেন্টগুলি ধরলে ৩৭৩টি বড় ম্যাচে ১৩৭টিতে জিতেছে ইস্টবেঙ্গল, ১১৯টিতে জিতেছে মোহনবাগান, ড্র ১১৭টি। ২৫টি প্রদর্শনী ম্যাচে ১০টি জিতেছে মোহনবাগান, ১০টি ম্যাচ ড্র, ইস্টবেঙ্গলের জয় ৫টিতে।












Click it and Unblock the Notifications