Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Durand Cup 2024: কোয়ার্টার ফাইনালের আগে লাল হলুদ শিবিরে স্বস্তি, সমস্যায় মোহনবাগান এসজি

ডার্বি অতীত। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এসজি উভয় দলের লক্ষ্য এবার নক আউট পর্ব। ২১ অগস্ট থেকে শুরু হবে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের খেলা। আগামী ২১ অগাস্ট কোয়ার্টার ফাইনালে ইমামি ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ শিলং লাজং। অন্যদিকে আগামী ২৩ অগাস্ট মোহনবাগান এসজি খেলবে পাঞ্জাব এফসির বিরুদ্ধে।

ডার্বি ম্যাচ না হওয়ায় মাঝে বাড়তি বিশ্রাম পেয়ে পেল দুই দল। তবে লাল হলুদের বাড়তি সুবিধা হল। ১৪ অগাস্ট তারা এসিএসলের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলেছে। ১৮ অগাস্ট ডার্বি খেলতে হলে তাদের টানা ম্যাচ খেলতে হত। সোমবারই শিলং উড়ে গেল কার্লেস কুয়াদ্রাতের দল। রাখি বন্ধনের সকালে অনুশীলন করে দুপুরে শিলং গেল লাল হলুদ ব্রিগেড।

Durand Cup

ইস্টবেঙ্গল শিবিরে সুখবর পুরো ফিট ক্লেইটন সিলভা। ফলে কোয়ার্টার ফাইনাল ম্যাচে শুরু থেকেই তাঁকে নামাতে পারেন কোচ। আনোয়ারকে নিয়ে ম্যাচের আগের দিন দেখেই চূড়ান্ত সিদান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে মোহনবাগান এসজিকে আগামী‌ ২৩ অগাস্ট পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে হবে জামশেদপুরের মাঠে। কিন্ত এই ম্যাচে মাঠে নামার আগে সমস্যায় সবুজ মেরুন ব্রিগেড। চোট আঘাতের সমস্যা নয় মাঠের বাইরে সমস্যায় পড়েছে মলিনার দল। হঠাৎ করেই ভেন্যু পরিবর্তন হওয়ায় ভ্রমণ পরিকল্পনা থেকে ফুটবলারদের থাকার ব্যবস্থা সব কিছু নিয়েই সমস্যায় পড়েছে মোহনবাগান এসজি।

মাইখেলের প্রতিবেদন অনুসারে, জামশেদপুরে হোটেলে পর্যাপ্ত ঘর পাচ্ছে না মোহনবাগান এসজি। ক্লাবের একজন কর্মকর্তা জানিয়েছেন, পুরো স্কোয়াড এবং সাপোর্ট স্টাফদের থাকার জন্য পর্যাপ্ত হোটেলের ঘরের ব্যবস্থা করতে তাঁরা সমস্যার সম্মুখীন হয়েছে।

তিনিও আরও বলেছেন, জামশেদপুরের হোটেলে তারা হোটেলে মাত্র ২০টি ঘর পেতে সক্ষম হয়েছেন তবে তাদের প্রকৃতপক্ষে সমস্ত খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অন্যান্য প্রয়োজনীয় কর্মীদের থাকার জন্য ৩২টি ঘর প্রয়োজন। সংক্ষিপ্ত নোটিশের মধ্যে ম্যাচের স্থান পরিবতর্ন হওয়ায় তারা সমস্যার মধ্যে পড়েছেন। ঘরের এই ঘাটতি ক্লাবটিকে একটি কঠিন সমস্যায় ফেলেছে, কারণ তারা তাদের ভ্রমণ এবং থাকার পরিকল্পনা আগে থেকে করেনি। ক্লাব অবশ্য অবশিষ্ট কর্মীদের জন্য অতিরিক্ত ঘর ভাড়া নেওয়ার চেষ্টা চালাচ্ছেন, কিন্তু সময় কম থাকায় তাদের সবকিছু দ্রুত ব্যবস্থা করতে হচ্ছে।

ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ বাতিল‌ হলেও কোয়ার্টার ফাইনাসলে জায়গা করে নিয়েছে মোহনবাগান এসজি এবং ইমামি ইস্টবেঙ্গল। বড় ম্যাচ না হওয়ায় দু'দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এসজি দু'দলই পেয়েছে এক পয়েন্ট করে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+