Durand Cup 2024: ডুরান্ড থেকে বিদায় ইস্টবেঙ্গলের, রক্ষণের ভুলেই লাজংয়ের কাছে হার কুয়াদ্রাতের দলের

গতবার ডুরান্ড কাপে রানার্স হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল। কিন্তু এবার কোয়ার্টার ফাইনাাল থেকেই বিদায় নিতে হল লাল হলুদকে। শিলং লাজংয়ের কাছে হেরে ২-১ গোলে বিদায় নিল ইস্টবেঙ্গল। রক্ষণভাগের দোষেই কার্যত ম্যাচ হাতছাড়া ইস্টবেঙ্গলের।

ম্যাচের শুরু থেকেই চাপে ছিল লাল হলুদ। প্রথম মিনিট থেকেই আক্রমণে ওঠার চেষ্টা করে পাহাড়ের দল। ৮ মিনিটের মাথায় এগিয়ে যায় তারা। কর্নার থেকে লাল হলুদ রক্ষণকে বোকা বানিয়ে গোল করেন রুডওয়ের। জিকসন সিংহের সামনে থেকে গোল করে গেলেন রুডওয়েব।।

Durand Cup 2024

এরপর ৩০ মিনিটের মধ্যে পরপর ২টি সুযোগ পায় তারা। এক্ষেত্রে বলা যায় ভাগ্য ভালো ছিল লাল হলুদের, লাজং প্লেয়ারদের কপাল খারাপ যে গোল করতে পারেননি কেউ। একটি লাগে বারে, অপরটি মিস করেন খেলোয়াড়। ফলে ১ গোলে পিছিয়ে থেকেই ৪৫ মিনিট শেষে সাজঘরে ফেরে লাল হলুদ।

দ্বিতীয়ার্ধে কয়েকটি বদল করেন ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত। ডিফেন্ডার হিজাজি মাহেরকে তুলে স্ট্রাইকার ক্লেটন সিলভাকে নামান তিনি। তিন জন স্ট্রাইকারে চলে যায় দল। কিন্তু তাতেও খেলার ছবি বদলায়নি।নন্দকুমার দলকে সমতায় ফেরান।

৭৭ মিনিটে বিষ্ণুর পাস থেকে সমতাসূচক গোল করেন নন্দ। দুরন্ত শটে বল জড়িয়ে গেল জালে। কিন্ত কয়েক মিনিটের মধ্যেই গোল খেয়ে ফের পিছিয়ে যায় লালহলুদ। জঘন্য রক্ষণভাগের সামনে থেকে গোল করে গেলেন লাজংয়ের ফিগো, মার্কোসের বাড়ানো পাসে পা ছুঁইয়ে গোল করলেন ফিগো। এরপর আর খেলায় ফিরতে পারেনি লাল হলুদ। ২-১ গোলে হেরে এবারের মতো ডুরান্ত অভিযানের সমাপ্তি হল লাল হলুদের।

নির্ধারিত সময়ের পর সাত মিনিট অতিরিক্ত যোগ করেছিলেন রেফারি। রেফারির বাঁশি বাজানোর ঠিক আগের মুহূর্তে ক্লেটন সিলভার শট যদি গোললাইন সেভ না হত, তাহলে খেলা টাইব্রেকারে গড়াতে পারত। কিন্তু সেটা হয়নি, ঘরের মাঠে জিতে সেমিফাইনােলের টিকিট নিশ্চিত করল লাজং। রক্ষণভাগ মজবুত না করলে আইএসএলে ভুগতে হবে লাল হলুদকে।

এদিকে, ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ হতে চলেছে কলকাতাতেই। বুধবার রাতেই সরকারিভাবে ঘোষণা করলেন আয়োজকরা। ২৫ এবং ২৭ অগাস্ট হবে দুটি সেমিফাইনাল। আগামী‌ ৩১ অগাস্ট হবে ফাইনাল ম্যাচ। তিনটি ম্যাচই হবে সন্ধ্যা ৫.৩০ মিনিট থেকে। আয়োজকদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকার এবং সমর্থকদের ধন্যবাদ জানানো হয়েছে তাদের সহযোগিতা ও সমর্থনের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+