Durand Cup 2024: ডুরান্ড কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা ইস্টবেঙ্গলের, ২৫ ফুটবলারের মধ্যে তারকা বিদেশিরাও

Durand Cup 2024: ডুরান্ড কাপের উদ্বোধন আজ। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট ও ডাউনটাউন হিরোজ এফসি।

সবুজ মেরুন যেখানে পূর্ণশক্তির দল নামাচ্ছে না ডুরান্ড কাপে, সেখানে ইস্টবেঙ্গল কিন্তু এই টুর্নামেন্টটিকে হাল্কাভাবে নিচ্ছে না।

Durand Cup 2024

২৯ জুলাই বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের প্রথম প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ার ফোর্স ফুটবল টিম। তার আগে আজ লাল হলুদের তরফে ঘোষণা করে দেওয়া হলো ২৫ সদস্যের দল। উল্লেখ্য, কলকাতা প্রিমিয়ার ডিভিশনেও লাল হলুদ খেতাব জয়ের আশা জাগিয়েছে।

ডুরান্ড কাপ জয়ের লক্ষ্যে ইস্টবেঙ্গল যে দল ঘোষণা করেছে তাতে হেড কোচ হিসেবে কার্লেস কুয়াদ্রাতের নাম রয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম দলের অনুশীলন শুরু ২৯ জুলাই। ফলে ডুরান্ডে প্রথম সারির দল নামায়নি সবুজ মেরুন। বাস্তব রায় রয়েছেন কোচের ভূমিকায়।

বাগান কোচ হোসে মোলিনা-সহ তারকা বিদেশিদেরও কাল আসার কথা। মোহনবাগান দিবসে অনুশীলন শুরু। ইস্টবেঙ্গল কিন্তু সেই নিরিখে এগিয়ে রয়েছে। পাঁচ বিদেশি ইতিমধ্যেই চূড়ান্ত। ষষ্ঠ বিদেশি হিসেবে হেক্টর ইউস্তের নাম নিয়ে চর্চা চলছে।

ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল গোলকিপার হিসেবে রেখেছে প্রভসুখন সিং গিল, দেবজিৎ মজুমদার ও আদিত্য পাত্রকে। রক্ষণভাগ সামলাবেন হিজাজি মাহের, লালচুংনুঙ্গা, গুরসিমরত সিং গিল, মনোতোষ চাকলাদার, মার্ক জোথানপুইয়া, মহম্মদ রাকিপ ও প্রভাত লাকরা।

ডুরান্ড কাপে যে মিডফিল্ডারদের দলে রাখা হয়েছে তাঁরা হলেন সৌভিক চক্রবর্তী, সাউল ক্রেসপো, জিকসন সিং, মাদিহ তালাল, তন্ময় দাস, পিভি বিষ্ণু, সায়ন বন্দ্যোপাধ্য়ায়, আমন সিকে, নওরেম মহেশ সিং, নন্দকুমার সেকার ও শ্যামল বেসরা।

আক্রমণভাগে রাখা হয়েছে চারজনকে। তাঁরা হলেন- ডেভিড লালহ্লানসাঙ্গা, দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, ক্লেইটন সিলভা ও জেসিন টিকে। উল্লেখ্য, কলকাতা প্রিমিয়ার লিগে গোলের মধ্যেই রয়েছেন জেসিন। সবমিলিয়ে লাল হলুদ সমর্থকরা আশ্বস্ত হলেন ডুরান্ড কাপেই আইএসএলের তারকাদের আগাম দলের জার্সিতে খেলার বিষয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+