Durand Cup 2024: স্টেডিয়ামের প্রতিবাদ হবে রাস্তায়, ডার্বির টিকিট ফেরত নিয়ে কী জানালেন আয়োজকরা?

বিগত কয়েক বছর ধরেই ১৬ অগাস্ট খেলা হবে দিবস পালন করে রাজ্য সরকার। রাজ্যের প্রতিটি ব্লকে, পাড়ায় পাড়ায় খেলা দিবসে সামিল হন বাংলার ক্রীড়াপ্রেমীরা। কিন্তু খেলা হবে দিবসের একদিন পরেই বাংলার সবথেকে বড় খেলাটাই বাতিল হয়ে গেল। আগামীকাল ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান এসজির ডুরান্ডের ডার্বি হচ্ছে না।

ম্যাচের ২৪ ঘণ্টার কিছুটা আগে ডার্বি বাতিলের ঘোষণা করল ডুরান্ড কমিটি, কারণ হিসেবে পর্যাপ্ত নিরাপত্তার অভাবের কথা ঘোষণা করা হয়েছে। বিগত কয়েকদিন ধরেই ডার্বি ঘিরে ফুটবলপ্রেমীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতোই। ইতিমধ্যেই অফলাইন এবং অনেলাইনে প্রচুর টিকিট বিক্রি হয়ে গিয়েছে। বড় ম্যাচ বাতিল হয়েছে ফলে পুনরায় হবে না, প্রশ্ন উঠছে টিকিটের টাকা ফেরৎ পাবেন কীভাবে দর্শকরা?

derby

ডার্বি বাতিলের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই টিকিট নিয়ে বড় আপডেট দিলেন আয়োজকরা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে ডার্বির অনলাইন ও অফলাইন সমস্ত টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। কবে, কীভাবে দেওয়া হবে তা জানান হবে দুই দিনের মধ্যে। ফুটবলপ্রেমীরা অত্যন্ত ক্ষুব্ধ ডার্বি বাতিল হওয়ায়।

বড় ম্যাচ না হওয়ার জন্য নিরাপত্তার কারণকেই দায়ী করা হয়েছে। মূলত আরজি কর কাণ্ডের জন্যই ডুরান্ড কাপের ডার্বি বাতিল করা হয়েছে। কারণ শহরের বিভিন্ন প্রান্তে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ফলে মাঠে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া যাবে না। তার উপর দুই প্রধানের সমর্থকরা আরজি কর কাণ্ডের প্রতিবাদে সামিত হতেন বড় ম্যাচের মঞ্চেই।

মাঠে খেলা না হলেও প্রতিবাদ অব্যাহত থাকবে। ডার্বি না হওয়ায় স্টেডিয়ামে নয় দুই প্রধানের সমর্থকরা রাস্তায় প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছেন, ডার্বি বাতিল, রবিবার বিকেল ৫ -টায় যুবভারতীর সামনে যৌথ প্রতিবাদ মিছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকদের। পাশাপাশি বরানগর প্রগতি সংঘের মাঠেও প্রতিবাদে সামিল হবেন দুই দলের সমর্থকরা।

এদিকে সরকারের অস্বস্তি বাড়ালেন শাসক দলেরই মুখপাত্র কুনাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, আমি একজন মোহনবাগান এবং তৃণমূল সমর্থক হিসেবে রবিবার ডার্বি ম্যাচের পক্ষে ছিলাম। প্রশাসন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক। যদি কেউ বিচার চাই ব্যানার দেখায়, দেখাক। উস্কানির অন্য ব্যানার নিয়ে উপেক্ষা করুন। কিন্তু ডার্বি স্থগিতে ভুল বার্তা যাবে। রাম-বাম কুৎসা বাড়বে। খেলা হবে।''

ডুরান্ড কাপ কর্তৃপক্ষ চেয়েছিল, বাড়তি সেনাবাহিনী নামিয়ে এই ম্যাচ করানোর। কিন্তু তাতেও রাজি হয়নি রাজ্য প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+