Durand Cup 2023: নক আউটের সূচি ঘোষণা, কোয়ার্টার ফাইনাালে দুই প্রধানের প্রতিপক্ষ কারা?
গ্রপ পর্বের লড়াই শেষ। এবার ডুরান্ড কাপে শুরু নক আউট পর্ব। ২৪ আগস্ট থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ ২০২৩-এর কোয়ার্টার ফাইনাল। শেষ আটের চারটি ম্যাচের মধ্যে দুটি হবে কলকাতাতে, বাকি দুটি হবে গুয়াহাটিতে। মঙ্গলবার ডুরান্ড কমিটির পক্ষ থেকে সরকারিভাবে কোয়ার্টার ফাইনালের সূচি ঘোষণা করা হয়েছে।
শেষ আটে জায়গা করে নেওয়া আটটি দলকে চারটি করে দুটি পটে ভাগ করা হয়। পট 'এ'-তে ছিল ইস্টবেঙ্গল, মোহনবাগান, মুম্বই সিটি এফসি, গোকুলাম কেরালা। পট 'বি'-তে ছিল নর্থ ইস্ট ইউনাইটেড, এফসি গোয়া, চেন্নাইয়ন এফসি, আর্মি রেড। লটারির মাধ্যমে কোয়ার্টার ফাইনালের সূচি নির্ধারিত হয়।

আগামী ২৪ অগাস্ট প্রথম কোয়ার্টার ফাইনারলে গুয়াহাটিতে আর্মি রেডের মুখোমুখি হবে নর্থ ইস্ট। ২৫ অগাস্ট দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আই লিগের গোকুলম কেরালা এফসি-র মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। ২৬ অগাস্ট তৃতীয় কোয়ার্টার ফাইনাল হবে গুয়াহাটিতে। সেই ম্যাচে চেন্নাইয়ন এফসি-র মুখোমুখি হবে এফসি গোয়া। ২৭ আগস্ট যুবভারতীতে চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট।
এরপর ২টি সেমি-ফাইনাল হবে ২৯ অগাস্ট ও ৩১ অগাস্ট। ডুরান্ড কাপ ফাইনাল হবে ৩ সেপ্টেম্বর। বাংলার ফুটবলপ্রেমীরা ভেবেছিলেন ইস্ট- মোহনের ফের ডার্বি দেখা যেতে পারে ডুরান্ডে। কিন্তু লটারির বিচারে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্ট দুটি দলই ভিন্ন ভিন্ন দলের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলবে। ফলে ডার্বি হচ্ছে না কোয়ার্টার ফাইনালে। এমনকি সেমিফাইনাটলেও বড় ম্যাচের সম্ভবনা নেই। একমাত্র ডার্বি হতে পারে দুই দল ফাইনাালে উঠলে।

আমেরিকা ফুটবলের নতুন নিয়ম এবার ডুরান্ডেও দেখা যাবে। নক আউটের কোনো ম্যাচ নির্ধারিত সময়ের শেষে ড্র হলে সেখানে আর অতিরিক্ত সময় খেলা হবে না। সরাসরি টাইব্রেকারের দিকে ম্যাচটিকে নিয়ে যাওয়া হবে। যার কারণে ডুরান্ড কাপের নক-আউট পর্বের ম্যাচগুলি অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।
এবারের ডুরান্ড কাপে অংশ নিয়েছিল ২৪টি দল। ৬টি গ্রুপে ভাগ করা হয় দলগুলিকে। প্রতিটি গ্রুপের সেরা দল এবং সব গ্রুপ মিলিয়ে ২টি দ্বিতীয় সেরা দল কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেছে। কলকাতা ও গুয়াহাটির পাশাপাশি কোকরাঝাড়েও কোয়ার্টার ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল।

কিন্তু কোকরাঝাড়ে মাঠের অবস্থা খুব খারাপ। সেই কারণে ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে। কলকাতা ও গুয়াহাটিতেই হচ্ছে কোয়ার্টার ফাইনাল। সেমি-ফাইনাল ও ফাইনাল হবে কলকাতাতেই। ৪টি কোয়ার্টার ফাইনালই শুরু হবে সন্ধে ৬টায়।












Click it and Unblock the Notifications