Durand Cup 2023: জীবনের প্রথম ডার্বিতেই নায়ক নন্দকুমার, ফেরান্দোর ফোকাসে এখন এএফসি

কলকাতার ডার্বিতে খেলা যে কোনও ভারতীয় ফুটবলারের কাছেই স্বপ্ন থাকে। কিন্তু জীবনের প্রথম বড় ম্যাচেই নায়ক হতে পারেন খুব কমই ফুটবলার। সেই তালিকায় নাম লেখালেন নন্দকুমার।দলবদলের শুরুতেই ওডিশা এফসি থেকে তাঁকে সই করিয়েছিল ইমামি। জীবনের প্রথম বড় ম্যাচ খেলতে নেমেই নায়ক হয়ে গেলেন নন্দকুমার। তাঁর করা গোলেই সাড়ে বছর পর বড় ম্যাচে শাপমুক্তি হল ইমামি ইস্টবেঙ্গলের।

ফুটবল জীবনের শুরু থেকেই শুনেছেন কলকাতার ডার্বির কথা। সেই স্বপ্নকে সত্যি করতেই লাল হলুদের প্রস্তাবে রাজি হয়ে যান তামিলনাড়ুর এই ফুটবলার। কিন্তু জীবনের প্রথম ডার্বিতেই বাজিমাত করে দেবেন এমনটা স্বপ্নেও ভাবেননি নন্দকুমার। ম্যাচের আগে খাতায় কলমে পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে তুল্যমূল্য ‌লড়াই হল। আর ৬০ মিনিটে নন্দের গোলেই মশাল জ্বলল।

নন্দ

ডার্বির নায়কের সুনীল ছেত্রীই আইডল। বড় ম্যাচে দলকে জেতানোর পর নন্দকুমার বলেন, 'এটা আমার প্রথম ডার্বি , এত সমর্থকদের সামনে খেলাও প্রথমবার। ডার্বিতে গোল করব এটা ভাবতে পারিনি। তবে গোল করে গোলকে জেতাতে পেরে এবং সমর্থকদের খুশি করতে পেরে ভালো লাগছে। এটা দলগত প্রচেষ্টার ফল। দলের সবাই পরিশ্রম করছে।'

গতবার আইসএলের সোনার গ্লাভসজয়ী গোলরক্ষককে কীভাবে পরাস্ত করেলন? নন্দকুমারের উত্তর, 'আমার ডা‌ন পা সব সময় বেশি কার্যকরী। তাই ডান পায়ে শট ‌নেওয়ার সিদ্ধান্ত নিই। দেখেছিলাম বিশাল একটু এগিয়ে আছে।'

ডার্বির নায়ক যদি হন নন্দকুমার। তবে লাল হলুদের স্বপ্নের সওদাগর এখন কার্লোস কুয়াদ্রাত। রবি ফাওলার থেকে স্টিফেন কনস্ট্যানটইন বিগত কয়েক মরসুমে কোচ বদল হয়েছে, কিন্তু ডার্বিতে কেউই দলকে জেতাতে পারেননি। কিন্তু প্রথম ম্যাচেই বাজিমাত কার্লোসের। আগে ইস্টবেঙ্গলের কোচ হিসেবে অভিষেক ডার্বি ম্যাচেই জিতেছিলেন আলেজান্দ্রো মেনেন্দেস।এবার সেই পথে সারথি হলেন আরও এক স্প্যানিশ কোচ। যিনি এর আগে বেঙ্গালুরু এফ সি দলের হয়ে সাফল্য পেয়েছিলেন। এবার ইস্টবেঙ্গলকে স্বপ্ন দেখাতে শুরু করলেন।

কার্লোস

ম্যাচের পর স্প্যানিশ কোচের কথায়, 'আমরা একটা ম্যাচে সবে জয় পেয়েছি, এখ‌নও নক আউট পর্ব নিশ্চিত হয়নি। আমরা কোনও ভাবেই আত্মতুষ্টিকে দলে জায়গা দিতে নারাজ। এতদিন সমর্থকদের চোখে জল দেখেছি্, আজ ওদের খুশির দিন।' বড় ম্যাচ জিতিয়েই স্বপ্ন দেখাচ্ছেন না কুয়াদ্রাত। যানেন এখন সবে শুরু। যেতে হবে অনেকটা পথ।স্প্যানিশ কোচের কথায়, 'আইসএলে বিরাট বড় সাফল্য পেয়ে যাব এখনই সেটা ভাবছি না। দল আরও শক্তিশালী হবে আগামীদিনে। আমাদের প্রস্তুতিতে আরও জোর দিতে হবে।'

অন্যদিকে, আকাশে উড়তে থাকা ফেরান্দো মাটিতে যেন আছড়ে পড়লেন. এএফসি কাপের আগে সব অস্ত্রকেই ব্যবহার করলেন। কিন্তু নয় নম্বর ডার্বিতে জয় এনে দিতে পারলেন না। বাগান কোচের কথায়, 'একএকটা দিন এই রকম যায়। আজকের ফল হতাশাজনক। আমাদের মূল ফোকাস এখন এএফসি কাপ। ভালোভাবে প্রস্তুতি নিয়ে সেই ম্যাচে ঝাঁপাতে হবে।'

ফেরান্দো

ম্যাচ শেষে ক্রীড়ামন্ত্রীও হতাশ তারকাখচিত মোহনবাগা‌নের খেলায়। অরূপ বিশ্বাস বলেগেলেন, 'ইস্টবেঙ্গল যোগ্য দল হিসাবেই জিতেছে। অনেকদিন পর পুরানো লাল হলুদকে পাওয়া গেল। মোহনবাগানের যে খেলা আশা করা গিয়েছিল তা পাওয়া যায়নি। দলে বিশ্বকাপার থাকা সত্বেও।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+