Durand Cup 2023: ডুরান্ডে টানা দ্বিতীয় জয় মোহনবাগান সুপার জায়ান্টের, পাঞ্জাব এফসিকে হারাল ২-০ গোলে

Durand Cup 2023: ডুরান্ড কাপে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। সর্বোপরি দুটি ম্যাচেই গোল হজম করতে হয়নি সবুজ মেরুনকে। প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মির জালে পাঁচবার বল জড়িয়েছিল। আজ জয় এলো ২-০ গোলে।

কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ হেড কোচ হুয়ান ফেরান্দো ছিলেন ডাগআউটে। ডার্বির আগে প্রতিপক্ষকে মেপে নিতে সহকারী কোচকে হাজির ছিলেন ইমামি ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত। তাঁদের সামনেই পাঞ্জাব এফসির বিরুদ্ধে জিতল ফেরান্দোর দল।

Durand Cup 2023: ডুরান্ডে টানা দ্বিতীয় জয় মোহনবাগান সুপার জায়ান্টের

গ্রুপ এ-র ম্যাচে ২৩ মিনিটের মাথায় মেলরয় অ্যাসিসির আত্মঘাতী গোলের সুবাদে এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। বিরতিতে আইএসএল চ্যাম্পিয়নরা এগিয়ে ছিল ১-০ গোলে। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পরই ফের গোল পেয়ে যায় এমবিএসজি। ৪৮ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন হুগো বুমোস। এরপর আর কোনও দলই গোল করতে পারেনি। গ্রুপের শীর্ষস্থানে এখন সবুজ মেরুন।

ডুরান্ড কাপে প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের যে দলটি খেলেছিল আজ সেই একাদশে ৬টি পরিবর্তন এনেছিলেন ফেরান্দো। শক্তিশালী দল নিয়ে নেমেছিল পাঢ্জাব এফসিও। বৃষ্টির কারণে দুই দলই স্বাভাবিক ফুটবল খেলতে পারেনি। দুই দলই তাই শুরু থেকে সতর্ক ছিল। তবে চেনা পরিবেশে থিতু হতে বেশি সময় লাগেনি সবুজ মেরুনের।

Durand Cup 2023: ডুরান্ডে টানা দ্বিতীয় জয় মোহনবাগান সুপার জায়ান্টের

পাঞ্জাবের উইঙ্গার লিওন অগাস্টিন ডান প্রান্ত দিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট রক্ষণকে বিব্রত রাখছিলেন। ২৩ মিনিটে মনবীর সিং ডান প্রান্তে বল পেয়ে নিখিল প্রভুকে কাটিয়ে লো ক্রস রেখেছিলেন, যা অ্যাসিসির পায়ে লেগে জালে জড়িয়ে যায়। সেখানে ছিলেন সুযোগসন্ধানী সুহেল ভাটও। পাঞ্জাবের আক্রমণ অবশ্য সেভাবে দানা বাঁধতে পারেনি।

হুয়ান মেরা নামার পর গোল শোধের মরিয়া ভাব দেখা গেলেও কাজের কাজ হয়নি। এরই মধ্যে বাগানের দ্বিতীয় গোল পাঞ্জাবের সমস্যা বাড়ায়। হুগো বুমোস বল বাড়িয়েছিলেন লিস্টন কোলাসোকে, তাঁর ক্রস বিপন্মুক্ত করতে পারেননি পাঞ্জাবের গোলকিপার কিরণ কুমার লিম্বু। ফিরতি বল জালে জড়াতে ভুল করেননি বুমোস।

এর একটু পরেই পাঞ্জাবের প্রয়াস ক্রসবারে প্রতিহত হয়। এরপরও গোল করার মরিয়া লড়াই চালাতে থাকে পাঞ্জাব। লুকার বাঁ পায়ের শট দারুণ দক্ষতার সঙ্গে বাঁচান বাগান গোলকিপার বিশাল কাইথ। পাঞ্জাবের ফুটবলাররা বাগান রক্ষণকে চাপে রাখার কৌশল নিলেও আনোয়ার আলি ও ব্র্যান্ডন হামিল ছিলেন কার্যত দুর্ভেদ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+