Durand Cup 2023: বদলার বড় ম্যাচে জয়, ২৩ বছর পর ডুরান্ডের রং সবুজ মেরুন, নায়ক দিমিত্রি
ডুরান্ডের রং সবুজ মেরুন। ২৩ বছর ডুরান্ড কাপ জিতল মোহনবাগান সুপার জায়ান্ট। ইমামি ইস্টবেঙ্গলকে হারাল ১-০গোলে। ম্যাচের নায়ক মিদিত্রি। এই নিয়ে ১৭ বার ডুরান্ড জিতল সবুজ মেরুন।
রবিবরাসরীয় বিকেলে ডুরান্ডের মেগা মহারণ। যুবভারতীতে বাঙালির আবেগের লড়াই। মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট,ইমামি ইস্টবেঙ্গল। ম্যাচের শুরুতেই দুই দলের ফুটবলারদের সঙ্গে পরিচিত হন রাজ্যপাল সিভি আনন্দ বোস সঙ্গে সেনা বাহিনির উচ্চ পদস্থ কর্তারা। ম্যাচের আগে প্যারাশুট ড্রাইভ হয়, সেভ ড্রাইভ সেভ লাইফের প্রচার করা হয়। বাউলশ সংগীতের পরিবেশন করা হয়। একে রবিবার তার উপর ডার্বি। উৎসবের মেজাজ কলকাতা জুড়ে।

বিশ্বকাপার জেসন কামিংসকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে দল নামান জুয়ান ফেরান্দো। ৩-৫-২ ছকে খেলতে শুরু করে সবুজ মেরুন। মাঝমাঠকে শক্তিশালী করেই আক্রমণে জোর দেন জুয়ান ফেরান্দো। মূলত দুই উইং দিয়েই লাল হলুদ রক্ষণে ঝড় তোলার পরিকল্পনা নেন স্প্যানিশ কোচ। অন্যদিকে কার্লোস কুয়াদ্রাত অস্ত্র করেন প্রতি আক্রমণকেই।
দুটি দলই আক্রমণের ছন্দে খেললেও গোলের সামনে খেউ হারিয়ে ফেলে। ১৬ মিনিটে নন্দকুমারের সেন্টার তালুবন্দি করেন বিশাল, এরপর ২০ মিনিটে মহেশের আক্রমণ রুখে দেন আনোয়ার আলি। ৩৩ মিনিটে কিছুটা চাপে পড়ে গেল লাল হলুদ।চোট পেয়ে মাঠ ছাড়লেন জর্ডন। ৩৬ মিনিটে সোনার সুযোগ হাতছাড়া করলেন আশিক কুরিয়ান।
এর দুই মিনিটের মধ্যে কর্ণার পেয়েছিল সবুজ মেরুন ব্রিগেড। কিন্ত সুযোগ কাজে লাগাতে পারলেন না জুয়ান ফেরান্দোর ছাত্ররা। সুযোগ অবশ্য এসেছিল লাল হলুদের সামনেও। কিন্তু কিছুটা ছন্নছাড়া লাগল কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা। ৪৩ মিনিটে সহজতম সুযোগ নষ্ট করলেন নন্দকুমার।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ওপেন চান্স মিস করলেন সিভেরিও। পাল্টা আক্রমণের ছক নেন জুয়ান ফেরান্দোও।
৫৫ মিনিচে মাথা গরম করে হলুদ কার্ড দেখলেন ইমামি ইস্টবেঙ্গল কোচ। ৫৭ মিনিটে বোরহাকে তুলে ক্লেইটনকে নামান কুয়াদ্রাত। কিছুক্ষণের মধ্যেই আশিস রাইয়ের পরিবর্তে নামলেন মনবীর সিং।৬০ মিনিটে সহজতম সুযোগ নষ্ট করলেন হুগো বুমোস। মনবীর তাঁকে বল সাজিয়ে দিলেও তা হেলায় নষ্ট করলেন ফরাসি তারকা।
৬১ মিনিটে চাপ বাড়ল মোহনবাগান এসজির উপর। ৬২ মিনিটে সিভেরিও মুখে পা চালিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখলেন অনিরুদ্ধ থাপা।১০ জনে হয়ে গেল জুয়ান ফেরান্দোর দল।তিনটি পরিবর্তন হল সবুজ মেরুনে। সাদিকু, আশিক,বুমোসের জায়গায় নামলেন কামিংস, লিস্টন, গ্লেন মার্টিনস।৬৯ মিনিটে ক্লেইটনের দুরন্ত শট রুখে বাগানের দুর্গ রক্ষা করলে বিশাল কাইফ।
৭১ মিনিটে দুরন্ত গোল করলেন দিমিত্রি।দলগত আক্রমণের ফসল ঘরে তুলল সবুজ মেরুন। গোল করে ছুটে গেলেন মোহনবাগান গ্যালারির দিকে। ডার্বি ম্যাচে এই গোল দেখার জন্য লক্ষ্ মাইল হাটা যায়।
DIMIIIII SENDS THE CROWD CRAZY!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/1ylDyhOst4
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 3, 2023
কামিংস, দিমিত্রিদের আটকাতে নাজেহাল হতে পল পুলিশকে। গোল খেয়ে তিনটি পরিবর্তন করেন কুয়াদ্রাত। চুংলুঙ্গার জায়গায় নামলেন বংশপাল, সিভেরিওর জায়গায় সুহেল নামলেন। কিন্তু গোল করার পরই রক্ষণকে আরও পোক্ত করেন ফেরান্দো। সাহালের জায়গায় নামান হামিলকে।
শেষ পর্যন্ত ১ গোলেই জিতল সবুজ মেরুন। আনন্দ, উল্লাস আর বদলার সুর সবুজ মেরুন জুড়ে।
মোহনবাগান সুপার জায়ান্ট-বিশাল কাইথ, আনোয়ার আলি, অনিরুদ্ধ থাপা, দিমিত্রি, হুগো বুমোস, শুভাশিস বোস, সাহাল সামাদ, আশিক কুরিয়ান, হেক্টর উইসে, সাদিকু
ইমামি ইস্টবেঙ্গল- লালচুঙ্গা, হরমনজিত খাবড়া, নন্দকুমার,মহম্মদ রাকিপ, প্রভসুখরন গিল,মন্দার রাও দেশাই, সাউল ক্রেসপো,বোরহা হেরেরা, মহেশ সিং, জর্ডন, সেভারিও।












Click it and Unblock the Notifications