Durand Cup 2023: ডুরান্ড কাপে প্রথম জয় মহমেডান স্পোর্টিংয়ের, ২-১ গোলে হারাল ইন্ডিয়ান নেভিকে

Durand Cup 2023: ডুরান্ড কাপের ডার্বিতে কাল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইমামি ইস্টবেঙ্গল। তার আগে ময়দানের তিন প্রধানের অন্যতম মহমেডান স্পোর্টিং ক্লাবও জয় ছিনিয়ে নিল।

কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সাদা-কালো বাহিনীর প্রতিপক্ষ ছিল ইন্ডিয়ান নেভি বা ভারতীয় নৌসেনার ফুটবল দল। মহমেডান জিতল ২-১ গোলে।

Durand Cup 2023: ডুরান্ড কাপে প্রথম জয় মহমেডান স্পোর্টিংয়ের

এবারের ডুরান্ডে আজই প্রথম জয়ের স্বাদ পেল মহমেডান। প্রথমার্ধে খেলার ফলাফল ছিল গোলশূন্য। ১০ মিনিটের মাথায় গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি আজকের ম্যাচের সেরা ডেভিড লাললাংসাঙ্গা। উজবেক মির্জালল কাসিমভের থেকে বল পেয়ে অনেকটা ছুটেও বল তিনকাঠিতে রাখতে পারেননি বিকাশ সিং।

প্রথমার্ধে অনেকটা জায়গা নিয়ে খেলে সপ্রতিভ ছিলেন কাসিমভ। ২৩ মিনিটে তাঁর ক্রস থেকে গোল করতে ব্যর্থ হন রেমসাঙ্গা। নেভির ইনায়ত গোল করার ভালো সুযোগ হাতছাড়া করেন। আর্জেন্তিনার ফরওয়ার্ড অ্যালেক্সিস গোমেজের ফ্রি কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না বলে বিরতিতে এগিয়ে থাকতো ডুরান্ড কাপে প্রথম ভারতীয় হিসেবে চ্যাম্পিয়ন হওয়া মহমেডান।

Durand Cup 2023: ডুরান্ড কাপে প্রথম জয় মহমেডান স্পোর্টিংয়ের

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৫ মিনিটের মাথায় গোল করে মহমেডানকে এগিয়ে দেন ডেভিড। বিকাশ সিং বল বাড়িয়েছিলেন, মার্কার সাগায়ারাজকে বোকা বানিয়ে বল জালে জড়ান তিনি। এরপর রেমসাঙ্গা ম্যাচের ৬৯ মিনিটে যে গোলটি করে ব্যবধান ২-০ করেন তাতেও রয়েছে ডেভিডের অবদান। ইনজুরি টাইমে ৭ মিনিটের মাথায় পিএম বৃত্তর পেনাল্টি থেকে করা গোলে পরাজয়ের ব্যবধান কমাতে সক্ষম হয় নেভি।

মহমেডান ২০ অগাস্ট খেলবে জামশেদপুর এফসির বিরুদ্ধে। গ্রুপ বি-তে রয়েছে মহমেডান। এই গ্রুপের শীর্ষে আপাতত রয়েছে মুম্বই সিটি এফসি, দুটি ম্যাচের দুটিতেই জিতেছে তারা। কাল কলকাতা ডার্বি ছাড়াও রয়েছে নর্থইস্ট ইউনাইটেড বনাম এফসি গোয়া ম্যাচ।

(ছবি- ডুরান্ড কাপ মিডিয়া)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+