Durand Cup 2023: বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ডুরান্ডের বোধন, মধ্যমণি মমতা
১৩২ তম ডুরান্ডের বোধন হল বৃহস্পতিবার। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের উপস্থিতিতে সূচনা হয়ে গেল এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং সেনা বাহিনির উচ্চপদস্থ কর্তারা।
আয়োজকরা টুর্নামেন্টের সূচনাকে স্মরণীয় করে রাখতে কোনও খামতি রাখেনি। পাঁচটার একটু আগেই স্টেডিয়ামে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল পাঁচটায় শুরু হল উদ্বোধনী অনুষ্ঠান। শুরুতেই ভারতীয় সেনার পক্ষ থেকে দেশাত্ববোধক অনুষ্ঠান তুলে ধরা হয়। এরপর ভারতীয় ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরা হয়।

কথনও মহারাষ্ট্র, আবার বিহার, পাঞ্জাবের সংস্কৃতি প্রদর্শনী করা হয় ডুরান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে। পাশাপাশি পাঞ্জাব, গোর্খা, বিহার রেজিমেন্টের পক্ষ থেকে পারফরম্যান্স তুলে ধরা হয়। ৩০ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
মাঠে প্রবেশ করে সরাসরি ফুটবলারদের সঙ্গে পরিচয় পর্ব সারেন মমতা। কিক অফ করে টুর্নামেন্টের সূচনা করেন মমতা। ডুরান্ডের উদ্বোধনী অনুষ্ঠানেও মমতার মুখে উঠে এল ইন্ডিয়ার কথা। উদ্বোধনী অনুষ্ঠানের পর মমতা বলেন, 'আমি অত্যন্ত খুশি ডুরান্ড কাপ কলকাতায় হওয়ায়। সেনা বাহিনির উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় ডুরান্ড কাপ হচ্ছে। আমি ইন্ডিয়ার সব দল এবং বাংলাদেশের সব দলকে শুভেচ্ছা জানাচ্ছি।’

স্টেডিয়াম থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী বলেন, 'এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট, আমার শুভেচ্ছা রইল। সফল ভাবে হোক।’ ডার্বি ম্যাচে আসবেন কিনা প্রশ্ন করা হলে, মমতা বলেন, 'বড় ম্যাচে আসব কিনা এখনও ঠিক করিনি। আমি না এলেও বাকি সবাই থাকবে। বিদেশি দলও এবার খেলতে এসেছে। বাংলার সেই গান কবে থেকেই প্রচলিত, 'সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।'
এবারের ডুরান্ড কাপের প্রথম ম্যাচ বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করেছেন আয়োজকরা। বেশ কয়েকবাজার দর্শক উপস্থিত ছিলেন দর্শক। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হল মোহনবাগান সুপার জায়ান্ট এবং বাংলাদেশের সেনা দল। দুই দলের ফুটবলারদের সঙ্গে পরিচিত হন মুখ্যমন্ত্রী।
চলতি ডুরান্ড কাপে ২৪টি দল অংশ নিয়েছে। এরমধ্যে আইএসএলের ১২টি দল খেলছে। এ ছাড়া আইলিগের পাঁচটি দল খেলছে। ভারতীয় সেনার রয়েছে তিনটি দল। বাংলাদেশ, ভুটান ও নেপালের একটি করে দল এবং অসমের স্থানীয় একটি দল খেলছে প্রতিযোগিতায়। কলকাতা ছাড়াও এবার ডুরান্ড কাপ হচ্ছে গুয়াহাটি এবং কোকরাঝাড়ে।

১ ২ অগাস্টে হবে গ্রুপ পর্বের বড় ম্যাচ। যুবভারতীতে বিকেল ৪.৪৫ মিনিটে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। টুর্নামেন্টের অন্যতম আর্কষণীয় ম্যাচ হতে চলেছে ডার্বি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications