Durand Cup 2023: কামিংস রিজার্ভে! ১০ জনে খেলেও কীভাবে বদলা? ম্যাচ শেষে রহস্য ফাঁস করলেন ফেরান্দো
২৩ বছর পর ডুরান্ড জয় মোহনবাগান সুপার জায়ান্টের। যুবভারতীর রং সবুজ মেরুন। ১২ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর, ব্যবধানটা একমাসেরও নয়, কিন্তু বদলার ডার্বিতে বাজিমাত বাগানের। সেইসঙ্গে বোনাস ডুরান্ড ট্রফি।উচ্ছাস-আনন্দে ভেসে গেলে বাগান জনতা। কর্তা থেকে সমর্থক প্রত্যেকের গলায় বদলার মেজাজ।
আট হারের ধাক্কা কাটিয়ে ইস্টবেঙ্গল ডার্বিতে জয়ে ফিরেছিল ডুরান্ডে। তবে সেই জয়ের ধারা ধরে রাখতে পারল না লাল-হলুদ শিবির। তিন সপ্তাহের মধ্যেই ডার্বির মুকুট ছিনিয়ে নিল মোহনবাগান। ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড জয়ও সম্পন্ন করল মেরিনার্সরা। বাগানের ডুরান্ড জয় এল দশ জনে খেলে।

ডার্বি জয় এবং ডুরান্ড কাপ ঘরের তোলার পর চিরপ্রতিপক্ষকে খোঁচা দিতে ছাড়লেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। গ্যালারিতেই তিনি বলেন, 'আমরা ম্যাচ নিয়ে ভাবি না। ট্রফি নিয়ে ভাবি। অনেক ক্লাব একটা ম্যাচ জিতলেই বেশি আনন্দ করে। আমরা ট্রফি জিতে আনন্দ করি। এবার ইস্টবেঙ্গলকে আবার ভাবতে হবে কবে আমাদের হারাতে পারবে।'
একইসঙ্গে তাঁর সংযোজন, 'প্রথমবারের ডার্বিতে আমাদের ফুটবলাররা প্রতিপক্ষকে হালকাভাবে নিয়েছিল। তাই হারতে হয়েছিল, সেই ম্যাচটা আমাদের কাছে শিক্ষা ছিল।'
দশ জন হয়ে যাওয়ার পর বাগান কোচ সাদিকু, বুমোস, কুরুনিয়ানকে তুলে সরাসরি নামিয়ে দেন জেসন কামিন্স, লেনি রদ্রিগেজ এবং লিস্টন কোলাসোকে। তাঁর একটা চালেই হল বাজিমাত।কীভাবে কঠিন পরিস্থিতিতেও জয় তুলে আনল সবুজ মেরুন । ম্যাচের শেষে সেটাই জানালেন কোচ জুয়ান ফেরান্দো।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে ফেরান্দো বলেন, 'লাল কার্ড হয়ে যাওয়ার পরেও ফুটবলাররা মাথা ঠান্ডা রেখেছিল এটাই গুরুত্বপূর্ণ। আমার মনে এটাই সব থেকে আজকের ম্যাচের ইতিবাচক দিক।'

ট্রফি জিতেও বাড়তি উল্লাস নেই ফেরান্দোর গলায়। তাঁর কথায়, 'আমি সৎ ভাবে বলতে চাই, এটা আমাদের প্রাক মরসুম টুর্নামেন্ট, এটা সব ম্যাচের আগেই বলেছিলাম। ভালো সাজঘর তৈরি করাই ছিল লক্ষ্য।আমরা খুশি যে চ্যাম্পিয়ন হয়েছি।এই দলের প্রত্যেক ফুটবলারই ভালো।আগামী দিনে আরও ভালো খেলবে।'
টুর্নামেন্ট থেকে ইতিবাচক দিক কী? এই প্রসঙ্গে ফেরান্দো বলেন, চোট আঘাত মুক্ত একটা টুর্নামেন্ট শেষ করলাম, ট্রফি অবশ্যই। আমরা মুম্বই, গোয়াকে হারালাম এটাও গুরুত্বপূর্ণ।' একইসঙ্গে তাঁর সংযোজন, 'এএফসি কাপ আমাদের কাছে অত্যন্ত টুর্নামেন্ট। ওডিশা ভালো টিম। আমাদের প্রস্তুতি শুরু করতে হবে।'
কামিংসকে পরে নামানো প্রসঙ্গে ফেরান্দো বলেন, ' রণকৌশলগত সিদ্ধান্ত ছিল কামিংসকে প্রথম একাদশে না রাখা। শেষ দুই ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছিল। লাল কার্ডের পর আমাদের গ্লেম প্ল্যান পাল্টাতে হয়।'দিমিত্রির গোলের সেলিব্রেশন প্রসঙ্গে বলেন, 'আমি আবেগতাড়িত হয়ে পড়েছিলাম, আমি খুশি গোল করে। নতুন মরসুমে ফিরে এসে খুব ভালো লাগছে।'

আপাতত দুই দিন ফুটবলারদের ছুটি দিয়েছেন কোচ ফেরান্দো। তারপরই এএফসির মূল পর্বের প্রস্তুতি শুরু করবে সবুজ মেরুন। দলের বেশিরভাগ ফুটবলরাই ফিট নন। তাই এএফসি কাপের আগে দলের সব ফুটবলারকে ফিট করাই লক্ষ্য হবে তাঁর।তবে একাধিক ফুটবলারকে জাতীয় দলের জন্য ছাড়তে হবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ও সেনার উচ্চপদস্থ কর্তারা। সেরা গোলরক্ষক বিশাল কাইথ, সর্বোচ্চ গোলদাতা ডেভিভ লালহানসেন গোল্ডেন বুট পেলেন। সেরা ফুটবলার এবং গোল্ডেন বল পেলেন নন্দকুমার।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications