Durand Cup 2023: ফুটবলারদের ক্লান্তি নিয়ে চিন্তা, ডার্বিতে সেরা অস্ত্র প্রয়োগ করবেন ফেরান্দো?

ডুরান্ডে প্রাথমিকভাবে যুব দল খেলানোর ঘোষণা করলেও, ক্রমেই খোলস ছেড়ে বেরোচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম ম্যাচে দুই সিনিয়র ফুটবলারকে প্রথম একাদশে রাখা হয়েছিল। দ্বিতীয় ম্যাচে আইএসএলের দল পড়তেই ডাগ আউট বসে পড়েন কোচ জুয়ান ফেরান্দো। এই ম্যাচে সিনিয়র দলের একঝাঁক ফুটবলারকে দেখে নেয় বাগান টিম ম্যানেজমেন্ট। তালিকায় ছিলেন হুগো বুমোস, দিমিত্রি, হ্যামিলের মতো বিদেশিরাও।

শনিবার মরসুমের প্রথম বড় ম্যাচ। ফেরান্দোর হাতে আরও তাস রয়েছে। বিশ্বকাপার জেসন কামিংস থেকে আর্মান্দু সাদিকু বড় ম্যাচের ফুটবলাররা রয়েছে ফেরান্দোর আস্তিনে। প্রতিপক্ষ ইস্টবেঙ্গল এখনও পুরোপুরি তৈরি নয়। কিন্ত তাতে কী? ডার্বিতে বলে কথা। তহালে কী বড় ম্যাচেই সেরা তাসদের পরখ করে নেবেন ফেরান্দো?

এমবি

ডার্বি, এএফসি কাপ জেতার পাশাপাশি ডুরান্ড কাপও ঘরে তুলতে চান ফেরান্দো। ইস্টবেঙ্গল-মোহনবাগানের ডার্বিকে সবসময়ই আলাদা গুরুত্ব দেন যে কোনও দলের কোচ। পাঞ্জাব এফসির বিরুদ্ধে জয়ের পর ফেরান্দো বলেন,'দলের জয়ে অবশ্যই খুশি। তবে শুধু ডার্বি নয়, আমাদের এএফসি কাপের ম্যাচও রয়েছে। সেরা প্রস্তুতি প্রয়োজন। '

একইসঙ্গে স্প্যানিশ কোচ উল্লেখ করেন, 'সিনিয়র-জুনিয়র মিলিয়ে আমাদের টিমটা ভালো খেলছে। দলের জয়ে অবশ্যই সন্তুষ্ট। এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আরও উন্নতির প্রয়োজন রয়েছে। প্রতিপক্ষও বেশ কিছু সুযোগ পেয়েছিল। আমি জানি, ক্লাব এবং সমর্থকদের কাছে ডার্বি কতটা গুরুত্বপূর্ণ। তবে আমাদের দীর্ঘমেয়াদী ভাবতে হবে।'

এমবি

পর পর ম্যাচ খেলা নিয়ে ফেরান্দো বলেছেন, "আমি তো আর তারিখ বদলাতে পারব না। তাই এটাই বলতে পারি ১২ তারিখের জন্যে আমরা তৈরি। ১০ তারিখের (কলকাতা লিগে এফসিআইয়ের বিরুদ্ধে ম্যাচ) জন্যে তৈরি। আবার ১৬ তারিখের জন্যেও (এএফসি কাপের ম্যাচ) তৈরি। এটাই আমার কাজ।'

একইসঙ্গে স্প্যানিশ কোচের সংযোজন, ' ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ এএফসি-র পরে হলে ভাল হত নাকি আগে, সেটা নিয়ে ভাবতে চাই না। আমাদের সামনে ম্যাচ রয়েছে। সেটা জিততে হবে এটাই লক্ষ্য। তার জন্যে যথাযথ প্রস্তুতি নিতে চাই আমরা।"

এদিকে, এএফসি কাপের ম্যাচে মাচিন্দ্রা এফসির মুখোমুখি হবে মোহনবাগান। মঙ্গলবার যোগ্যতা অর্জন পর্বে ভূটানের পারো এফসিকে ৩-২ গোলে হারাল নেপালের ক্লাবটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+