Durand Cup 2023: প্রবল চাপে ইমামি ইস্টবেঙ্গল, মোহনবাগানকে এগিয়ে রেখেও ডার্বিতে পয়েন্টের খোঁজে কুয়াদ্রাত
কয়েক সপ্তাহ হল দলের দায়িত্ব নিয়েছেন। কলকাতা ফুটবলের পার্লস বোঝার আগেই অগ্নিপরীক্ষার মুখে কার্লোস কুয়াদ্রাত। ভারতীয় ফুটবলের খুঁটি নাটি হাতের তালুর মতোই চেনা। বেঙ্গালুরুকে আইএসএল জিতিয়েছেন। এবার দায়িত্বে ইস্টবেঙ্গলের। শনিবারের ডার্বিতে মাঠের মতোই নজর থাকবে ডাগ আউটেও। দুই স্প্যানিশ কোচের রণকৌশেলর লড়াই, একদিকে জুয়ান ফেরান্দো অন্যদিকে কার্লোস কুয়াদ্রাত।
কখনও এসসি আবার কখনও ইমামি। বিগত কয়েক মরসুমে নাম বদল হয়েছে ইস্টবেঙ্গলেরও। কিন্তু যেটা এক থেকেছে তা হল বড় ম্যাচের ফল। শনিবার ডুরান্ডের প্রথম বড় ম্যাচ। ইস্টবেঙ্গল শিবিরের কাছে সম্মান রক্ষার লড়াই পরপর আটটা ডার্বিতে হেরে এমনিতেই কোণঠাসা ইস্টবেঙ্গল শিবির। ক্লেইটন সিলভা এলেও তাকে এই ম্যাচে পাওয়া যাবে না।

ফুটবলের মক্কায় কয়েক সপ্তাহ কাটিয়েই ডার্বি নিয়ে হোমওয়ার্ক সেরে ফেলেছেন কার্লোস। শুক্রবার সাংবাদিক সম্মেলনে কার্লোস কুয়াদ্রাত বলেন, 'আমি জানি ইতিহাস আছে ডার্বির। মাঠের পরিবেশ দারুন হবে। প্রচুর সমর্থক আসবেন। আমাদের পুর দল নেই। এটা প্রাক মরসুম ম্যাচ। ভবিষ্যতের জন্য ভালো করে তৈরি করছি টিমটাকে।'
বড় ম্যাচে নামার ২৪ ঘণ্টা আগেই কার্লোস কুয়াদ্রাতের স্বীকারোক্তি মোহনবাগান অনেক এগিয়ে আছে এই ম্যাচে। কোন কোন ক্ষেত্র এগিয়ে সবুজ মেরুন শিবির। লাল হলুদ কোচের বক্তব্য, 'মানসিক ভাবে মোহনবাগান এগিয়ে। ওরা আটটি ডার্বি জিতেছে। মোহনবাগান এএফসি কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে। অনেক বেশি পাওয়ার আছে ওদের। চেষ্টা করব ওদের থামানোর। তার উপর ওরা ছয় পয়েন্টে আছে ,আমাদের পয়েন্ট ১ আমাদের নতুন দল, প্রস্তুতি চলছে । '

একইসঙ্গে কুয়াদ্রাত বলেন, 'ডার্বি নিয়ে স্টাডি করেছি। পুরো দল পাইনি। কাজ করছি আমি। আগামিকাল খুব প্রতিদ্ধন্দ্বিতামূলক একটা ম্যাচ হবে। ওদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমাদের ছয় থেকে সাত জন ফুটবলার পুরো ৯০ মিনিট খেলার জন্য তৈরি। বাকিদের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে।'
সদ্য কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে শুরু করেছে ট্রেনিং। স্প্যানিশ কোচের অধীনে মাত্র একটা ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল। ডুরান্ডে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে দু'গোলে এগিয়ে থেকেও ড্র হয় ম্যাচ। পুরো দল পাবেন না কুয়াদ্রাত।

লাল হলুদ কোচ বলেন, 'আমাদের ম্যাচ জিততে হবে। আমরা ২ পয়েন্টও হারাতে পারব না। এটা প্লেয়ারদের বলে দিয়েছি। আমরা সাপোর্টারদের রেজাল্ট দিতে চাই। আমাদের ধারাবাহিক হতে হবে। বেঙ্গালুরুতে আমি যা করেছিলাম। বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে হবে।












Click it and Unblock the Notifications