Durand Cup 2023: ডুরান্ড কাপ ফাইনালে ইমামি ইস্টবেঙ্গল, ২ গোলে পিছিয়ে পড়েও টাইব্রেকারে নর্থইস্ট বধ
Durand Cup 2023: দুই গোলে পিছিয়ে পড়েও শেষ হাসি হাসল ইমামি ইস্টবেঙ্গল। সৌজন্যে ডার্বির নায়ক নন্দ কুমার ও গোলকিপার প্রভসুখন গিল। নির্ধারিত সময় খেলার ফল ২-২ হয়েছিল নন্দর নাটকীয় গোলে।
টাইব্রেকারে প্রভসুখন গিল রুখে দিয়েছিলেন পার্থিব গোগোইয়ের শট। কিন্তু তাঁর অবস্থান ঠিক না থাকায় পার্থিব আরও একটি সুযোগ পান। চাপের মুখে সেটি বারে লেগে ফিরে আসে। লাল হলুদ ফুটবলারদের সকলেই পেনাল্টি শ্যুটআউটে গোল করেছেন।

প্রথমার্ধে ৬৬ শতাংশ বল নিজেদের দখলে রাখলেও ইমামি ইস্টবেঙ্গলকে পিছিয়ে পড়তে হয়েছিল ০-১ গোলে। মিগুয়েল জাবাকো ২২ মিনিটের মাথায় ফাল্গুনি সিংয়ের ক্রসে মাথা ছুঁইয়ে গোল করে নর্থইস্ট ইউনাইটেড এফসিকে এগিয়ে দিয়েছিলেন মিগুয়েল জাবাকো।

দ্বিতীয়ার্ধের শুরুতে নিশু কুমারের জায়গায় সৌভিক চক্রবর্তী ও পারদোর জায়গায় বোরহা হেরেরাকে নামান লাল হলুদ হেড কোচ কার্লেস কুয়াদ্রাত। ৫৭ মিনিয়ে ফাল্গুনি বাঁ পায়ের দৃষ্টিনন্দন শটে গোল করে নর্থইস্টকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে। এরপর আরও দুটি পরিবর্তন আনেন কুয়াদ্রাত। অধিনায়ক হরমনজ্যোৎ খাবড়ার জায়গায় নামেন গুরসিমরত গিল ও জর্ডন এলসির স্থলাভিষিক্ত হন ক্লেইটন সিলভা।
৭৭ মিনিটের মাথায় ইমামি ইস্টবেঙ্গল প্রথম গোলটি পায়। দারুণভাবে দৌড়ে এসে বল নাওরেম মহেশের দিকে বাড়ান ক্রেসপো। মহেশের শট দীনেশের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। নর্থইস্ট এই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়তেই সমতা ফেরানোর মরিয়া লড়াই শুরু করে ইমামি ইস্টবেঙ্গল। ৯০ মিনিটে যখন নর্থইস্ট এগিয়ে ২-১ গোলে তখন ৬ মিনিট ইনজুরি টাইম দেন রেফারি।
What a comeback! 🔥
— East Bengal FC (@eastbengal_fc) August 29, 2023
All 👀 on the penalty shootout now! #DurandCup #JoyEastBengal #EmamiEastBengal #NEUFCEEBFC pic.twitter.com/Nr8Raz2oCS
শেষ লগ্নে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জাবাকো। এর একটু পরেই ইমামি ইস্টবেঙ্গলের পরিত্রাতা হয়ে ওঠেন নন্দ কুমার। শেষ বাঁশি বাজার সামান্য আগেই তাঁর গোল অক্সিজেন দেয় লাল হলুদকে। মীরশাদ ইমামি ইস্টবেঙ্গলের আক্রমণভাবে প্রতিহত করলেও বল বিপন্মুক্ত হয়নি। ক্লেইটনের শটে মাথা ছুঁইয়ে গোল করেন নন্দ।
Snippets from the second half of the Semi Final 1 clash between Emami East Bengal FC and Northeast United FC.#IndianOilDurandCupPoweredbyCoalIndia #DurandCup2023 #132ndEditionofIndianOilDurandCup #IndianFootballForwardTogether #ManyChampionsOneLegacy #SemiFinals #NEUFCEEBFC pic.twitter.com/aDnQTyQ3xs
— Durand Cup (@thedurandcup) August 29, 2023
ডুরান্ড কাপে অতিরিক্ত সময়ের খেলা হয় না। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ইমামি ইস্টবেঙ্গলের হয়ে পেনাল্টি শ্যুটআউটে গোলগুলি করেন ক্লেইটন, ক্রেসপো, বোরহা, মহেশ ও নন্দ। নন্দর শটেই ইমামি ইস্টবেঙ্গল ফাইনালে পৌঁছে যায়। এই নিয়ে ২৭ বার ফাইনাল খেলবে লাল হলুদ। গ্যালারিতে মশাল জ্বালান সমর্থকরা।
বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও এফসি গোয়া। ফলে ফাইনালে কলকাতা ডার্বির পথও খোলাই রইল।












Click it and Unblock the Notifications