Durand Cup 2023: ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইমামি ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্টের সম্ভাবনা কতটা?

Durand Cup 2023: ডুরান্ড কাপের ডার্বি জেতার পর জয়ের ধারা অব্যাহত রাখল ইমামি ইস্টবেঙ্গল। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ১-০ গোলে পাঞ্জাব এফসিকে পরাস্ত করে গ্রুপের শীর্ষস্থান দখল করে শেষ আটে চলে গেল কার্লেস কুয়াদ্রাতের দল।

এই গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। হুয়ান ফেরান্দোর দলের শেষ আটে যাওয়া নির্ভর করছে অন্য ম্যাচগুলির ফলাফলের উপর।

Durand Cup 2023: ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইমামি ইস্টবেঙ্গল

চেন্নাইয়িন এফসির পর দ্বিতীয় দল হিসেবে শেষ আটে জায়গা করে নিল লাল হলুদ। ২২ মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার জেভিয়ের সিভেরিও (Javier Siverio) জয়সূচক গোলটি করলেন। পাঞ্জাব গোল শোধের মরিয়া লড়াই চালিয়েও শেষরক্ষা করতে পারেনি। আগের ম্যাচে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে খেলা দলে সাতটি পরিবর্তন করেছিলেন পাঞ্জাব কোচ।

লাল হলুদের হেড কোচ কুয়াদ্রাত অবশ্য পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেননি। মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচের প্রথম একাদশে শুধু মন্দার রাও দেশাইয়ের জায়গায় খেলান নিশু কুমারকে। লাল হলুদের গোলকিপার প্রভসুখন গিল আজকের ম্যাচেও বেশ কয়েকটি ভালো সেভ করলেন। টানা দুটি ম্যাচে তিনি কোনও গোল হজম করলেন না। বোরহার ভাসানো বল অনেকটা লাফিয়ে মাথা ছুঁইয়ে জালে জড়ান সিভেরিও।

৪০ মিনিটে সিভেরিওর আরও একটি হেডার পাঞ্জাব গোলরক্ষকের নাগালের বাইরে থাকলেও বারে প্রতিহত হয়। দুই দলই এরপর কয়েকটি সুযোগ তৈরি করে, তবে তার সদ্ব্যবহার করতে পারেনি। ৬৭ মিনিটে বোরহার জায়গায় স্প্যানিশ হোসে পারদোকে নামিয়ে রক্ষণভাগ জমাট করেন কুয়াদ্রাত। ৭২ মিনিটে ক্লেইটন সিলভা ও এডউইন বংশপালকেও নামান লাল হলুদ কোচ। সিভেরিওর সঙ্গে তুলে নেন সৌভিক চক্রবর্তীকে। সৌভিকও এদিন ভালো খেলেন।

Durand Cup 2023: ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইমামি ইস্টবেঙ্গল

গত মরশুমে লাল হলুদকে ভরসা দেওয়া ব্রাজিলীয় স্ট্রাইকার পরিবর্ত হিসেবে নামার পর শেষ বাঁশি বাজার আগে অবধি অন্তত তিনটি গোলের সুযোগ তৈরি করেছিলেন। একটি ফ্রি কিক থেকে। একবার গোলকিপারকে একা পেয়েও তিনকাঠিতে রাখতে পারেননি। ৮৭ মিনিটে ডার্বির নায়ক নন্দকুমারের কাছ থেকে থ্রু বল পেয়ে গোলমুখী শট মেরেছিলেন ক্লেইটন। কিন্তু পাঞ্জাব রক্ষণে তা আটকে যায়।

৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ইমামি ইস্টবেঙ্গল শেষ আটে গেল। মোহনবাগান সুপার জায়ান্ট ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে। ৬টি গ্রুপের শীর্ষে থাকা ৬টি দল সরাসরি যাবে কোয়ার্টার ফাইনালে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে যাদের পয়েন্ট সবচেয়ে বেশি থাকবে সেই দুটি দল খেলবে কোয়ার্টার ফাইনাল। বি গ্রুপে মুম্বই সিটির রয়েছে ৬ পয়েন্ট, দুইয়ে থাকা মহমেডানের পয়েন্ট ২ ম্যাচে ৩।

গ্রুপ সি-তে গোকুলম কেরালা ২ ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে, বেঙ্গালুরু এফসি ১ ম্যাচে ১ পয়েন্ট সংগ্রহ করেছে। গ্রুপ ডি-তে এফসি গোয়ার ৩ ম্যাচে ৭ পয়েন্ট। নর্থইস্ট ইউনাইটেড ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। গ্রুপ ই-তে দুই নম্বরে রয়েছে দিল্লি এফসি, ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে। গ্রুপ এফ-এ আর্মি রেড, ওডিশা এফসি ও রাজস্থান ইউনাইটেড ৩ পয়েন্টে দাঁড়িয়ে। আর্মি রেড খেলেছে ১টি ম্যাচ।

ফলে বাগানের শেষ আটে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু তা নির্ভর করবে অন্য গ্রুপের খেলাগুলির ফলাফলের উপরেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+