Durand Cup 2023: মাঠ ছাড়লেন জর্ডন, প্রথমার্ধ গোলশূণ্য, হলুদ কার্ড দেখলেন ৪ ফুটবলার
রবিবরাসরীয় বিকেলে ডুরান্ডের মেগা মহারণ। যুবভারতীতে বাঙালির আবেগের লড়াই। মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট,ইমামি ইস্টবেঙ্গল। ম্যাচের শুরুতেই দুই দলের ফুটবলারদের সঙ্গে পরিচিত হন রাজ্যপাল সিভি আনন্দ বোস সঙ্গে সেনা বাহিনির উচ্চ পদস্থ কর্তারা। ম্যাচের আগে প্যারাশুট ড্রাইভ হয়, সেভ ড্রাইভ সেভ লাইফের প্রচার করা হয়। বাউলশ সংগীতের পরিবেশন করা হয়। একে রবিবার তার উপর ডার্বি। উৎসবের মেজাজ কলকাতা জুড়ে।
বিশ্বকাপার জেসন কামিংসকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে দল নামান জুয়ান ফেরান্দো। ৩-৫-২ ছকে খেলতে শুরু করে সবুজ মেরুন। মাঝমাঠকে শক্তিশালী করেই আক্রমণে জোর দেন জুয়ান ফেরান্দো। মূলত দুই উইং দিয়েই লাল হলুদ রক্ষণে ঝড় তোলার পরিকল্পনা নেন স্প্যানিশ কোচ। অন্যদিকে কার্লোস কুয়াদ্রাত অস্ত্র করেন প্রতি আক্রমণকেই।

এর দুই মিনিটের মধ্যে কর্ণার পেয়েছিল সবুজ মেরুন ব্রিগেড। কিন্ত সুযোগ কাজে লাগাতে পারলেন না জুয়ান ফেরান্দোর ছাত্ররা। সুযোগ অবশ্য এসেছিল লাল হলুদের সামনেও। কিন্তু কিছুটা ছন্নছাড়া লাগল কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা। ৪৩ মিনিটে সহজতম সুযোগ নষ্ট করলেন নন্দকুমার। শেষ দিকে কিছুটা উত্তেজনা ছড়াল মাঠে। দুই দলের চার ফুটবলার হলুদ কার্ড দেখেলন।সবুজ মেরুনের হুগো, থাপা কার্ড দেখলেন। অন্যদিকে কার্ড দেখলেন বোরহা,ক্রেসপো।
Scenes from the first 45 minutes of the Grand Final of the #132ndEditionofIndianOilDurandCup between Emami East Bengal FC and Mohun Bagan Super Giant.#IndianOilDurandCupPoweredbyCoalIndia #DurandCup2023 #IndianFootballForwardTogether #ManyChampionsOneLegacy #Finals #EEBFCMBSG pic.twitter.com/CwpxTv5yw6
— Durand Cup (@thedurandcup) September 3, 2023
মোহনবাগান সুপার জায়ান্ট-বিশাল কাইথ, আনোয়ার আলি, অনিরুদ্ধ থাপা, দিমিত্রি, হুগো বুমোস, শুভাশিস বোস, সাহাল সামাদ, আশিক কুরিয়ান, হেক্টর উইসে, সাদিকু.
ইমামি ইস্টবেঙ্গল- লালচুঙ্গা, হরমনজিত খাবড়া, নন্দকুমার,মহম্মদ রাকিপ, প্রভসুখরন গিল,মন্দার রাও দেশাই, সাউল ক্রেসপো,বোরহা হেরেরা, মহেশ সিং, জর্ডন, সেভারিও।












Click it and Unblock the Notifications