Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Durand Cup 2023: বড় ম্যাচে বিদেশি রেফারি চাইছেন কুয়াদ্রাত, ফেরান্দোর গলায় ভিন্ন সুর

রবিবার ডুরান্ড কাপের ফাইনাল, টুর্নামেন্টের শুরু থেকেই রেফারিং নিয়ে বিতর্ক চরমে। মেগা ফাইনালের আগেও যা অব্যাহত থাকল। গ্রুপ পর্ব হোক বা নক আউট ঐতিহ্যের ডুরান্ড কাপে রেফারিং নিয়ে সবর হয়েছেন কম বেশি্ সব দলের কোচই। এমনকি শুক্রবার থেকে এই বিতর্কে জড়িয়ে পড়েন কর্তারাও। শনিবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনেও উঠল রেফারির প্রসঙ্গ।

ফাইনালের আগে জুয়ান ফেরান্দো হোক বা কার্লোস কুয়াদ্রাত দুই কোচের মুখেই রেফারিং নিয়ে ভিন্ন সুর। শুক্রবারই ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হয়েছিল একটি দলকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। নাম না করলেও লাল হলুদ শিবিরের নিশানায় যে ছিল চির প্রতিদ্বন্দ্বী ক্লাব। আর ম্যাচের আগের দিন লাল হলুদ কোচ একধাপ এগিয়ে সরাসরি বড় ম্যাচে বিদেশি রেফারি খেলানোর পক্ষেই সওয়াল করলেন।

ডুরান্ড

ফাইনালের আগে প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে কার্লোস কুয়াদ্রাত পষ্টতই জানিয়েদেন, 'রেফারিং আমাদের হাতে নেই। ডার্বি ম্যাচে বিদেশি রেফারিদেরই ম্যাচ পরিচা‌লনা করা উচিত। কারণ স্থানীয় রেফারিরা জানেন বড় ম্যাচের পরিবেশ কেমন হয়, তাদের উপর একটা আলাদা চাপ থাকে।'

এর ব্যাখ্যা দিয়ে কুয়াদ্রাত আরও বলেন, 'আপনারা দেখবেন সব দলের কোচই রেফারিং নিয়ে মন্তব্য করেছেন, ভিন রাজ্যের রেফারি হলেও তিনি এই ম্যাচের টেম্পারমে‌ন্টটা জানবেন। ফলে তাঁর উপরও চাপ হতে পারে। কিন্তু বিদেশি রেফারিদের ক্ষেত্রে এই সমস্যা হবে না।'

ডুরান্ড

কার্লোসের এই বক্তব্যের সঙ্গে একেবারেই সহমত নন তাঁরই স্বদেশীয় জুয়ান ফেরান্দো। রেফারিং নিয়ে তাঁর বক্তব্য, 'আমরা ভারতীয় ফুটবলের উন্নতির কথা বলছি। সেটা শুধু মাত্র মাঠে উন্নতি করলেই হবে না। পরিকাঠামো, অ্যাকাডেমি, রেফারিং সব বিভাগেই উন্নতি করতে হবে। তবেই ভারতীয় ফুটবলের প্রসার ঘটবে।'

শুক্রবার ক্লাব তাঁবুতে লাল হলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকার এফসি গোয়া বনাম মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচের ছবি তুলে ধরে অভিয়োগ করেন, 'প্রতিটি ম্যাচেই একটি দল রেফারিদের পক্ষ থেকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। সেমিফাইনালে সুবিধা পেয়েছে। কোয়ার্টারে মুম্বই সিটি ম্যাচে পেয়েছে। গত বছর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ফাইনালে একই ঘটনা ঘটেছে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের পর গোয়ার কোচও একই অভি্যোগ করেছেন।'

ডুরান্ড

এরপাল্টা বাগান সচিব দেবাশিস দত্ত ব‌লেন, 'নব্বইয়ের দশকে বড় ম্যাচের আগে দুই ক্লাব এই ট্যাকটিস নিত যাতে রেফারিদের উপর চাপ তৈরি করা যায়। আমার মনে হয় উনি ৯০-র দশকেই পড়ে আছেন। ২০২৩-এ আসতে পারেননি।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+