Durand Cup 2023: ডার্বির টিকিট বণ্টন নিয়ে অরূপের বৈঠক নিষ্ফলা, ডুরান্ড কমিটির উপর ক্ষোভ ইস্টবেঙ্গলের

Durand Cup 2023: ডুরান্ড কাপে শনিবার ইমামি ইস্টবেঙ্গল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের। ইলিশ বনাম চিংড়ির চিরাচরিত বড় ম্যাচ ঘিরে বাড়ছে ফুটবল জ্বর।

যদিও সেই ম্যাচের উত্তাপ এবার টিকিট বণ্টনের ক্ষেত্রেও। আজ ডুরান্ড কমিটি ও দুই প্রধানকে নিয়ে ডার্বির টিকিট বণ্টনের বিষয়ে বৈঠক ডেকেছিলেন ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস।

Durand Cup 2023: ডার্বির টিকিট বণ্টন নিয়ে অরূপের বৈঠক নিষ্ফলা

যদিও সেই বৈঠকে কোনও সমাধানসূত্র মেলেনি। বৈঠক চলাকালীনই বেরিয়ে যান লাল হলুদ কর্তারা। সবুজ মেরুনের প্রতিনিধিরা অবশ্য শেষ অবধি বৈঠকে ছিলেন। ইস্টবেঙ্গল ক্লাবের কর্তাদের বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়। অবশেষে রাতে ক্লাবের অবস্থান খোলসা করলেন কর্মসমিতির সদস্য দেবব্রত সরকার।

দেবব্রত সরকার বলেন, ক্রীড়ামন্ত্রীর ডাকা বৈঠকে আমরা উপস্থিত হয়েছিলাম। কিন্তু ডুরান্ড কমিটি টিকিট নিয়ে যে শর্ত দিচ্ছে তা মানা সম্ভব নয়। গত বছর দুই ক্লাবকেই ৯ হাজার করে টিকিট দেওয়া হয়েছিল। আমরা সেই টিকিট বিক্রি করে সংগৃহীত অর্থ ডুরান্ড কর্তৃপক্ষকে দিয়েছিলাম। কিন্তু এবার বলা হচ্ছে, টাকা দিয়ে টিকিট কিনতে বা বিক্রির গ্যারান্টি দিতে।

Durand Cup 2023: ডার্বির টিকিট বণ্টন নিয়ে অরূপের বৈঠক নিষ্ফলা

দেবব্রত সরকার আরও বলেন, যেখানে অন্য টিমের বিমানে যাতায়াত, হোটেলে থাকা-খাওয়ার বন্দোবস্ত করতে হয় ডুরান্ড কমিটিকে, সেখানে আমাদের ক্ষেত্রে কোনও কিছুই করতে হয় না। আমরা টুর্নামেন্টে খেলব, আবার টাকা দিয়ে টিকিট কিনতে হবে বা টিকিট বিক্রির গ্যারান্টি দিতে হবে সেটা মানা সম্ভব নয়। গত বছর সদস্যদের জন্য ৪ হাজার টিকিট দেওয়া হয়েছিল। সেই সংখ্যা এবার বেড়েছে।

সেই সঙ্গে ইমামি ইস্টবেঙ্গলের কোম্পানি রয়েছে, স্পনসরদের প্রতি দায়বদ্ধতা রয়েছে। এই অবস্থায় ৩০-৩৫টি ভিআইপি টিকিট নিয়ে আমাদের কোনও লাভ নেই। আমরা যদি সভ্য-সমর্থকদেরই খেলা দেখার বন্দোবস্ত না করতে পারি, তাহলে কর্তাদেরও মাঠে গিয়ে খেলা দেখার যৌক্তিকতা নেই। আমরা ক্লাবের কর্মসমিতির সভাতেই কাল এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।

ডুরান্ড কাপ দেখতে কর্তারা মাঠে হাজির না থাকলেও দল এই প্রতিযোগিতায় খেলবে এবং টুর্নামেন্টের সাফল্যও কামনা করেছেন দেবব্রত সরকার। মোহনবাগান সুপার জায়ান্ট কী করবে তা স্পষ্ট নয়। এই জটিলতা কাটাতে ডুরান্ড কমিটি অবস্থান বদলায় কিনা সেদিকে তাকিয়ে সকলেই। কীভাবে টিকিট কেটে প্রিয় দলের খেলা দেখা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছেন ফুটবলপ্রেমীরাও।

(ছবি- ডুরান্ড কাপ মিডিয়া)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+