Durand Cup 2023: বুধবার সামনে পাঞ্জাব এফসি, কোন অঙ্কে নক আউটে যাবে ইমামি ইস্টবেঙ্গল?

সাড়ে চার বছর পর ডার্বিতে জয় এসেছে। বড় ম্যাচে বাজিমাত করে ফেভারিট হয়ে উঠলেও ডুরান্ডের নক-আউটের টিকিট এখনও নিশ্চিত হয়নি ইমামি ইস্টবেঙ্গলের। বুধবার সেই লক্ষ্যেই নামছে লাল হলুদ ব্রিগেড। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কার্লোস কুয়াদ্রাতের দলের প্রতিপক্ষ আইএসএলের দল পাঞ্জাব এফসি।

ডুরান্ড কাপের গ্রুপ 'এ'র আপাতত যা অবস্থা, তাতে সরাসরি নক-আউটের টিকিট পাওয়ার জন্য পাঞ্জাব এফসির বিরুদ্ধে জয় পেতে হবে। এই ম্যাচে হারলে বা পয়েন্ট খোয়ালে অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে না লাল-হলুদ শিবিরকে। শেষ ম্যাচে পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে যেতে মরিয়া লাল হলুদ ব্রিগেড।

eb

ডুরান্ডের প্রথম দুটি ম্যাচ জিতে অনেকটাই সুবিধাজনক জায়গায় ছিল মোহনবাগান সুপার জায়ান্ট। কি‌ন্তু ডার্বিতে হেরে তারা চাপে পড়ে গিয়েছে। ছয় পয়েন্টে থাকলেও নক আউট এখনও নিশ্চিত নয় জুয়ান ফেরান্দোর দলের কাছে।

নিয়ম অনুসারে, প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দলগুলি সরাসরি কোয়ার্টারে উঠে যাবে। যে ছ'টি দল দ্বিতীয় স্থানে থাকবে, সেই দলগুলির মধ্যে সেরা দুটি দল পরের রাউন্ডে চলে যাবে। আগামিকাল রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসির বিরুদ্ধে জিতলে ইস্টবেঙ্গলের পয়েন্ট হবে সাত। অর্থাত্ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ডুরান্ডের কোয়ার্টারে চলে যাবে ইস্টবেঙ্গল।

eb

পাঞ্জাব এফসি্র বিরুদ্ধে নামার আগে বড় ম্যাচের সাফল্য ভুলে যেতে চাইছেন লাল হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। স্প্যানিশ কোচের স্পষ্ট বার্তা, 'ডার্বি জয় এখন অতীত এবং আমাদের ফোকাস পাঞ্জাব এফসির বিরুদ্ধে আমাদের পরবর্তী ম্যাচে চলে গিয়েছে, যা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। নকআউট পর্ব নিশ্চিত করতে এই ম্যাচে জিততে হবে।' একইসঙ্গে কার্লোস বলেন, 'আমরা আমাদের ভুলগুলি বিশ্লেষণ করার চেষ্টা করেছি এবং আমরা কোথায় উন্নতি করতে পারি তা দেখার চেষ্টা করেছি। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্লিটন সিলভা এবং জোসে পার্ডো দুজনেই আমাদের স্কোয়াডে যোগদান করায় আমরা আরও শক্তিশালী হয়েছি।'

eb

বড় ম্যাচের সাফল্য প্রসঙ্গে স্প্যানিশ কোচ বলেন, 'শনিবার আমাদের সমর্থকদের সামনে ডার্বি জিততে পারাটা অবাস্তব মনে হয়েছিল। সেদিন আমরা যে ধরনের সমর্থন পেয়েছি তা দর্শনীয় ছিল। দর্শকদের সামনে ফুটবলাররাও তাদের সেরাটা দিতে আরও অনুপ্রাণিত বোধ করেছিল।'

এবার আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে উঠে এসেছে।মোহনবাগানকে যথেষ্টই বেগ দিয়েছিল এই দলটি, ফলে পাঞ্জাবের বিরুদ্ধে নামার আগে সতর্ক লাল হ‌লুদ শিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+