Durand Cup 2023: কুয়াদ্রাতের বাজিমাত, সাড়ে চার বছর পর ডার্বিতে জয় ইমামি ইস্টবেঙ্গলের

কথায় আছে খোঁচা খাওয়া বাঘ এবং পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল সব সময় ভয়ঙ্কর। বিগত সাড়ে চার বছরে বড় ম্যাচেই জিতেই ভুলে গিয়েছিল। ডার্বি শেষে মাথা নীচু করে মাঠ ছাড়াই ছিল চেনা চিত্র। তবে শনিবারের যুবভারতীতেই হল শাপমুক্তি। আট ম্যাচ পর ডার্বিতে জয় পেল ইমামি ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের ম্যাচে মোহনবাগা‌ন সুপার জায়ান্টকে হারাল লাল হলুদ। খেলার ফল ১-০।

দুই টিমই শেষ ম্যাচের দলে তিনটি করে পরিবর্তন করে। সবুজ মেরুন শিবির এই ম্যাচে জুনিয়র ফুটবলারদের সংখ্যা্ কমিয়ে সিনিয়রদেরই আধিক্য বাড়ায়। বিশ্বকাপার জেসন কামিংসেক রিজার্ভ বেঞ্চকে রেখেই দল সাজান জুয়ান ফেরান্দো। তবে ইউরো কাপার আর্মান্দু সাদিকুর অভিষেক হল ডার্বিতেই। সেইসঙ্গে কল কলকাতায় বড় ম্যাচ খেলার স্বপ্ন পূরণ হল অনিরুদ্ধ থাপার।

eb

ম্যাচের শুরুতেই ঝলক দেখান সাদিকু, তাঁর দুরন্ত শট রুখে দেন লাল হলুদ গোলরক্ষক গিল। ধারে ভারে অনেকটাই এগিয়ে থেকে বড় ম্যাচে মাঠে নেমেছিল ফেরান্দোর ছাত্ররা। কিন্তু প্রথমার্ধে হুগো বুমোস, লিস্টন কোলাসোরা সবুজ মেরুন সমর্থকদদের মন ভরাতে পারলেন না। কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারলেন না মোহনবাগা‌ন ফুটবলাররা।

তবে সুযোগ তৈরি করেছিল ইমামি ইস্টবেঙ্গলও। মহেশ, সাউল ক্রেসপোরা মাঝেমধ্যেই হানা দিলেন বাগানের দুর্গে কিন্তু বিশাল কাউথ বিপদ থেকে দলকে রক্ষা করলেন। ৪২ মিনিটে লাল হলুদ অধিনায়ক খাবরা হলুদকার্ড দেখলেন। বুমোসের ফ্রি-কিকে দুরন্ত শট ছিল। বল প্রভসুখন সরাসরি ধরে ফেলেন। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবেই।

eb

গোল পেতে দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া ফলা প্রয়োগ করেন ফেরান্দো। বিশ্বকাপার জেসন কামিংস, দিমিত্রিকে মাঠে নামান মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।হুগো বুমোস এবং সাদিকুকে তুলে নেন স্প্যানিশ কোচ। নেমেই গোলের সুযোগ নষ্ট করেন দিমিত্রি, মনবীরের সেন্টারে হেডে বল তেকাঠিতে রাখতে পারেননি।

৬০ মিনিটে দুরন্ত গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিলেন নন্দকুমার। বাগান রক্ষণের ফাঁকা জায়গার সুযোগ নিয়ে বিশাল কাউথেক পরাস্থ করেন নন্দকুমার। গোল হজম করার পর মরিয়া হয়ে উঠে সবুজ মেরুন জার্সিধারীরা। দিমিত্রি-কামিংস জুটি লাল হলুদ রক্ষণের উপর চাপ সৃষ্টি করে‌ন। গোল পেতে মরিয়া সাহাল আব্দুল সামাদকেও নামিয়ে দেন ফেরান্দো।

৮০ মিনিটে সোনার সুযোগ নষ্ট করলেন জেসন কামিংস। গোল পেতে সুহেল ভাটকেও নামিয়ে দেন মোহনবাগা‌ন কোচ। এরপর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারলেন না মোহনবাগান। পুরো শক্তির দল নামিয়েও কুয়াদ্রাতের চালের কাছে হার মানলেন জুয়ান ফেরান্দো।

২০১৯ সালের ২৭ জানুয়ারি। ইস্টবেঙ্গল শেষ বার ডার্বি জিতেছিল সাড়ে চার বছর আগে। তার পর থেকে ডার্বির রং শুধুই সবুজ-মেরুন। চার বছর আট মাস পর আবার ডার্বির রঙ লাল হলুদ।

মোহনবাগান সুপার জায়ান্ট(প্রথম একাদশ)ঃ বিশাল কাইথ, আশিষ রাই, আনোয়ার আলি, ব্রেন্ড‌ন হ্যামিল, শুভাশিস বোস(অধিনায়ক), অনিরুদ্ধ থাপা, গ্লেন মার্টিনস, মনবীর সিং, লিস্টন কো‌লাসো, হুগো হুমোস, আর্মান্দু সাদিকু।

ইমামি ইস্টবেঙ্গল (প্রথম একাদশ)ঃ প্রভসুখন গিল, হরমনজ্যোত খাবড়া, নুঙ্গা, জর্ডন এলসেই, মন্দার রাও দেশাই, সৌভিক চক্রবর্তী, সাউল ক্রেসপো, বোরহা, নওরম মহেশ সিং, নন্দকুমার, সেভারিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+