Durand Cup 2023: ডার্বিতে অতিথি ভিকি কৌশল, বড় ম্যাচের সাক্ষী থাকল পদ্মাপারের দলও
শনিবাসরীয় কলকাতা ডার্বির অন্যতম আর্কষণ ছিলেন তিনি। ডুরান্ডের থিম সংয়ের ভিডিওতে অংশও নিয়েছিলেন ভিকি কৌশল। যুবভারতীর ভিআইপি বক্সে বসে কলকাতার দুই প্রধানের লড়াইটা ভালোমতোই উপভোগ করলেন বলিউড অভিনেতা।
ম্যাচ শুরুর আগে দুই দলের ফুটবলারদের সঙ্গে করমদর্ন করেন ভিকি কৌশল। বলিউড অভিনেতার সঙ্গে দলের ফুটবলারদের পরিচয় করিয়েদেন দুই দলের অধিনায়ক। ভিকি কৌশলের সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং সেনা বাহিনির উচ্চ পদস্থ কর্তারা।

কলকাতা ডার্বির উত্তাপটা ভালো মতোই টের পেলেন ভিকি কৌশল। ট্রফির সামনে ছবিও তোলেন। সেনার পক্ষ থেকে তাঁকে বিশেষ সংবর্ধনা দেওয়া হল। তাঁকে ঘিরে জনতার উৎসাহ ছিল চোখে পরার মতো।ম্যাচের বিরতিতে বলিউড অভিনেতা বলেন, আমি অত্যন্ত খুশি এই ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হতে পেরে। এটা আমার প্রথম ফুটবল ম্যাচ দেখা।'
একইসঙ্গে ভিকি কৌশল সম্প্রচারকারী চ্যানেলে বক্তব্যে বলেন, 'আমি সম্মাণিত ডুরান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে। সেনা বাহিনি আমাকে এই সম্মাণ দেওয়ায় আমি সম্মাণিত। গানটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে।'
কলকাতায় এলেন ভিকি। সঙ্গে যদিও স্ত্রী ক্যাটরিনা কাইফ আসেননি।এর আগে ভিকি কলকাতায় এসেছিলেন তাঁর সিনেমা শ্যাম বাহাদুরের প্রচার করতে। এবার লক্ষ্য একেবারেই নির্ভেজাল কলকাতার দুটি নামী দলের লড়াই দেখা।আগামী দিনে ফুটবলের দল কিনবেন সেই বিষয়ে কিছুটা আভাস দিয়েছেন জনপ্রিয় নামী তারকা
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ডুরান্ড কাপের থিম সং 'ভিড়ে। এই 'গানটি গেয়েছেন অরিজিত্ সিং ও ভিভিয়ান ফার্নান্ডেজ। গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য।

দেশ জুড়ে ফুটবলকে নিয়ে মানুষের যে উন্মাদনা, সেটাই এই গানে ফুটিয়ে তোলা হয়েছে। গানটি ইতিমধ্যেই খুব জনপ্রিয় হয়ে উঠেছে।প্রাথমিকভাবে অরিজিত সিংয়ের উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত ডার্বিতে উপস্থিত ছিলেন না বলিউডের বাঙালি গায়ক
তবে অরিজিত্ সিং শরীরে না থাকলেও ইস্ট-মোহন ডার্বিতে থাকল তাঁরর সংস্থার প্রতিনিধিরা। যুবভারতীতে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বির শুরুতে দুই দলের ফুটবলারদের সঙ্গে যে সব বাচ্চারা মাঠে নামলেন তারা প্রত্যেকেই অরিজিত্ সিংয়ের তৈরি করা স্পোর্টস একাডেমির ছাত্র-ছাত্রী।

মাঠের মতোই রঙিন ছিল বড় ম্যাচের গ্যালারিও। ভিআইপিএ বক্সে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের একাধিক মন্ত্রী। দুপুর থেকেই কলকাতার সব রাস্তা ছিল যুবভারতী মুখি। বাইপাস জুড়ে লাল হলুদ সবুজ মেরুন সমর্থকদের দাপট। মরসুমের প্রথম বড় ম্যাচ, সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখের পড়ার মতোই। টিফো নিয়ে প্রবেশের উপর নিষেধ থাকলেও গ্যালারিতে কিন্তু টিফো দেখা গেল।
বড় ম্যাচে দেখা গেল ভারত বাংলাদেশ মৈত্রি। বাংলাদেশের আর্মি দল কলকাতার ডার্বি ম্যাচ দেখেত স্টেডিয়ামে উপস্থিত ছিল। তাঁদের হাতে ছিল বাংলাদেশের পতাকা। মোহনবাগানের কাছে পাঁচ গোল হজম করলেও ইস্টবেঙ্গলকে রুখে দিয়েছে বাংলাদেশের দলটি।












Click it and Unblock the Notifications