ডুরান্ড কাপে বড় অঘটন! প্রথম ম্যাচেই পরাস্ত এটিকে মোহনবাগান, রাজস্থান ইউনাইটেডের রুদ্ধশ্বাস জয়
ডুরান্ড কাপে আবির্ভাবের মরশুম স্মরণীয় করে রাখল রাজস্থান ইউনাইটেড। আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা হারিয়ে দিল শক্তিশালী এটিকে মোহনবাগানকে। দু-বার এগিয়ে গিয়েও প্রচুর সুযোগ নষ্টের খেসারৎ দিল সবুজ-মেরুন শিবির। প্রথমার্ধের শেষে খেলার ফল ছিল ১-১। নব্বই মিনিট অবধি স্কোরলাইন ছিল ২-২। একেবারে শেষ লগ্নে ইনজুরি টাইমে গোল করে জয় নিশ্চিত করে রাজস্থান।

এটিকে মোহনবাগানের হয়ে গোল দুটি করেন কিয়ান নাসিরি এবং আশিক কুরুনিয়ান। ম্যাচের ৪৩ মিনিটে কিয়ান গোল করে এগিয়ে দেন এটিকে মোহনবাগানকে। মিনিট তিনেক পরেই, প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করে সমতা ফেরান আমনজেলদিয়েভ। এরপর ৪৬ মিনিটে আশিক কুরুনিয়ানের গোলে ফের এগিয়ে যায় সবুজ মেরুন। ৬১ মিনিটে রেমসাঙ্গার গোলে রাজস্থান ২-২ করে ফেলে। নব্বই মিনিট অবধি কোনও দলই গোল করতে পারেনি। স্টপেজ টাইম হিসেবে ৫ মিনিট দেওয়া হয়। ঠিক পাঁচ মিনিটের মাথাতেই নিকুমের জয়সূচক গোল।
90'+ 5 | GOAAAALLLLL! Nikum (RUFC) does it! Remarkable scenes on the ground. The youngster might just have scored the most memorable goal of his life as he puts @RajasthanUnited ahead!#ATKMB 2-3 #RUFC#ATKMBRUFC ⚔️#VYBK 🏟️#DurandCup 🏆#DurandCup2022 #IndianFootball ⚽ pic.twitter.com/3hIHk4HTpB
— Durand Cup (@thedurandcup) August 20, 2022
ডুরান্ড কাপে বি গ্রুপের ম্যাচে এটিকে মোহনবাগান শুরু করেছিল ফেভারিট হিসেবেই। প্রতিপক্ষ রাজস্থান ইউনাইটেড ধারেভারে পিছিয়ে থাকলেও এদিন দারুণ ফুটবল উপহার দিল। এই দলে আইজল, শিলং লাজং, কেরালা ব্লাস্টার্স, সুদেবা এফসিতে খেলা একাধিক ফুটবলার রয়েছেন। বল দখলের লড়াই কিংবা শট নেওয়া বা টার্গেটে রাখা- পরিসংখ্যানে সবুজ মেরুন এগিয়ে থাকলেও শুধু তাই দেখে রাজস্থানের লড়াই বিচার করলে হবে না। দুই দলই ম্যাচে সুযোগ নষ্ট করে, এ ক্ষেত্রেও সবুজ মেরুনই এগিয়ে। পরের ম্যাচে নামার আগে তাই কোচ হুয়ান ফেরান্দোকে এই বিষয়ে আরও সতর্ক থাকতে হবে। এটিকে মোহনবাগান শট নিয়েছে ২৮টি, টার্গেটে ছিল ১৪টি, তার মধ্যে দুটি গোল। অন্যদিকে, রাজস্থানের শট ১২টি, টার্গেটে ছিল ৭টি, গোল তিনটি।
Full Time! @RajasthanUnited hands the first upset of the tournament! A sensational performance by #RUFC helps to beat mighty @atkmohunbaganfc in a pulsating contest! Thanks for joining us!
— Durand Cup (@thedurandcup) August 20, 2022
ATKMB 2-3 RUFC#ATKMBRUFC ⚔️#VYBK 🏟️#DurandCup 🏆#DurandCup2022 #IndianFootball ⚽ pic.twitter.com/YxiCB7ruHB
প্রথমার্ধে ৪০ মিনিট খেলা গোলশূন্য ছিল। তিন মিনিটের ব্যবধানে দুটি গোল হয়। এরপর আশিকের গোলে এটিকে মোহনবাগান এগিয়ে গেলেও আর ১৫ মিনিটের বেশি সেই অগ্রগমন ধরে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধে কিয়ান নাসিরি, জনি কাউকোদের বেশ কয়েকটি শট দারুণ দক্ষতায় রুখে দেন রাজস্থান ইউনাইটেডের গোলকিপার নীরজ কুমার। ৭৬ মিনিটে এটিকে মোহনবাগানের সহজতম সুযোগটি নষ্ট করেন মনবীর সিং। ফাঁকা গোল পেয়েও তিনি ক্রসবারে বল মেরে বসেন। ৭৯ মিনিটে রাজস্থানের উইলিয়ামও একটি ভালো সুযোগকে কাজে লাগাতে পারেননি। শেষ ১০ মিনিটে সবুজ মেরুন গোল পেতে মরিয়া হলেও কিয়ান, মনবীর, আশিস রাইরা ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন। শেষ অবধি জেতা ম্যাচ মাঠে ফেলে আসতে হলো এটিকে মোহনবাগানকে। এদিকে, আজ ও কাল ডুরান্ড কাপ অভিযানে নামার আগে ইমামি ইস্টবেঙ্গল ক্লোজড ডোর প্র্যাকটিস রেখেছে। অ্যালেক্স লিমা আজ এসে গিয়েছেন। কাল আসছেন এলিয়ান্দ্রো গঞ্জাগা দস সান্তোস ও ক্লেইটন অগুস্তো অলিভিয়েরা ডি সিলভা।
(ছবি সৌজন্যে- Durand Cup Media/Suman Chattopadhyay/www.imagesolutionr.in)












Click it and Unblock the Notifications