ডুরান্ড কাপ সেমিফাইনাল: যুবভারতীতে আজ মোহনবাগান বনাম রিয়াল কাশ্মীর লড়াই
বুধবার ডুরান্ড কাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান-রিয়াল কাশ্মীর। সেমির লড়াই জিতে ফাইনাল পাকা করার বিষয়ে আশাবাদী বাগানের স্প্যানিশ কোচ ভিকুনা। যুবভারতীতে আজ ম্যাচ শুরু সন্ধ্যে ৭.৩০ মিনিটে।
বুধবার ডুরান্ড কাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান-রিয়াল কাশ্মীর। সেমির লড়াই জিতে ফাইনাল পাকা করার বিষয়ে আশাবাদী বাগানের স্প্যানিশ কোচ ভিকুনা। যুবভারতীতে আজ ম্যাচ শুরু সন্ধ্যে ৭.৩০ মিনিটে।

ম্যাচের আগের দিন দলকে নিয়ে দীর্ঘক্ষণ মাঠে পড়ে থাকলেন ভিকুনা। সঞ্জয় সেন, শংকরলাল চক্রবর্তী বা খালিদ জামিল জমানায় বড় ম্যাচের আগে হালকা অনুশীলন করতে দেখা যেত। মঙ্গলবার অবশ্য ডুরান্ড সেমির আগের দিন মোহনবাগান অনুশীলনে অন্য ছবি ধরা পড়ল।
প্রায় দু'ঘন্টারও বেশি সময় ধরে মোহনবাগানের অনুশীলন চলে। বিশেষ করে সেট পিস, ফ্রি-কিকে জোর দেওয়া হয়। সেই সঙ্গে দেবজিৎ মজুমদার ও শংকর রায়কে দিয়ে পোনাল্টি প্র্যাকটিসে নজর দেওয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে এই ট্রেনিংই টাইব্রেকারের ইঙ্গিত দিল বলা চলে। ম্যাচ ১২০ মিনিটে গড়ালে তার জন্য তৈরি থাকতেই ছক করে প্রস্তুতি সারলেন কোচ।
বাগান হেডস্যার ভিকুনা অবশ্য জানিয়েছেন, রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ৯০ মিনিটেই ম্যাচ শেষ করতে চায় দল। প্রসঙ্গত আই লিগে এই কাশ্মীর যুবভারতীর মাঠে মোহনবাগানকে হারিয়েছিল।
অন্যদিকে বাগান ডিফেন্স এবার চিন্তা তৈরি করেছে। কলকাতা লিগের প্রথম ম্যাচে পিয়ারলেসের বিরুদ্ধে ৩ গোল হজম করেছে মোহনবাাগান। সেই ম্যাচে বাগান রক্ষণকে বোকা বানিয়ে দুটি গোল করেছিলেন ক্রোমা। ডুরান্ড সেমিফাইনালে তাই বাগানের রক্ষণ আজ কিবুকে চিন্তায় রাখবে বলা চলে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications