ম্যাচের মাঝে ঢুকে বল পায়ে কেরামতি কুকুরের

ম্যাচের মাঝে ঢুকে বল পায়ে কেরামতি কুকুরের

সঠিক ট্রেনিং পেয়ে স্কিল রপ্ত করলে কুকুররাও যে দর্শনীয় ফুটবল খেলতে পারে, ভিডিও দেখলে থ হয়ে যাবেন আপনিও!

ভিডিও দেখলে বোঝার উপায় নেই, এক শারমেয়'র পায়েও এমন ফুটবল স্কিল থাকতে পারে। তুরস্কের এক স্থানীয় ফুটবল লিগের ম্যাচে এমন ঘটনা ঘটল।

ম্যাচের মাঝে ঢুকে বল পায়ে কেরামতি কুকুরের

সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে এক পোষ্য কুকুর প্রথমে মাঠে ঢুকে পড়ে। এরপর সোজা সাইডলাইন থেকে মাঠের মাঝে পৌঁছে গিয়ে বল কামড়ে ফুটবল স্কিল দেখাতে শুরু করে দেয়।

অপ্রত্যাশিত অতিথি এই কুকুরকে দেখে ফুটবলাররা প্রাথমিকভাবে চমকে যান। পরে ফুটবলাররা অতিথি কুকুরের থেকে বল নিতে এগিয়ে আসেন। সেই মুহূর্তে কোন পরিস্থিতিতেই সেই শারমেয় বল ছাড়তে রাজি হয়নি। রেফারি ও ফুটবলাররা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সাময়িকভাবে খেলা শুরুর চেষ্টা শুরু করেন। কায়দা করে ঐ কুকুরের সঙ্গে বল খেলার ছলনা করে সাইড লাইনে বল ছুঁড়ে দেওয়া হয়।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">A pitch-invading dog earned praise for its ball skills from a live TV commentator after it held up play in a professional Turkish soccer match <a href="https://t.co/V2KJ8Jwfor">https://t.co/V2KJ8Jwfor</a> <a href="https://t.co/4BneYQ10Kw">pic.twitter.com/4BneYQ10Kw</a></p>— Reuters (@Reuters) <a href="https://twitter.com/Reuters/status/1229483149836668929?ref_src=twsrc%5Etfw">February 17, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

পাল্টা সেই কুকুরটি সাইডলাইন থেকে বল কুড়িয়ে নিয়ে ফের দ্বিতীয়বারের জন্যে মাঠে ঢুকে পরে। কুকুরটির ফুটবল প্রীতি দেখে ততক্ষণে গ্যালারিতে হাততালি জোয়াড় শুরু হয়ে যায়। কোনভাবে কুকুরটিকে ফুটবল খেলা থেকে আটকাতে না পারায় শেষটায় ঘরোয়া দলের মিডফিল্ডার তাকে নিয়ে মাঠের বাইরে বেরিয়ে এসে রেখে যান।

ম্যাচের মাঝে বল পায়ে কুকুরের এই কেরামতি কিন্তু গ্যালারির দর্শকদের বেশ মজা দিয়েছে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও এই ভিডিও স্পোর্টস ভাইরালের মধ্য়ে এখন শীর্ষে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+