সব জল্পনার অবসান! মোহন সমর্থকদের আশ্বস্ত করে শহরে আসতে চলেছেন ক্যামরুনের গোলমেশিন

অবশেষে শহরে আসতে চলেছেন ডিপান্ডা ডিকা। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আগামী কাল অর্থাৎ ১ অগস্ট শহরে পা রাখতে চলেছেন গত দুই মরসুমে আই লিগের সর্বোচ্চ গোলদাতা।

অবশেষে শহরে আসতে চলেছেন ডিপান্ডা ডিকা। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আগামী কাল অর্থাৎ ১ অগস্ট শহরে পা রাখতে চলেছেন গত দুই মরসুমে আই লিগের সর্বোচ্চ গোলদাতা।

সব জল্পনার অবসান! মোহন সমর্থকদের আশ্বস্ত শহরে আসতে চলেছেন ক্যামরুনের গোলমেশিন

পুরো পেমেন্ট না পাওয়ার কারণে গত মরসুম শেষ হয়ে যাওয়ার পরও দীর্ঘ দিন শহরে ছিলেন ডিকা। ফলে শহরে আসতে দেড়ি হল ক্যামারুনের এই স্ট্রাইকারের।

যদিও মোহনবাগানের তরফ থেকে ডিকার আসার বিষয়ে সরকারী ভাবে কিছু জানান হয়নি। তবে, ক্লাব সূত্রে খবর, বুধবার সকালেই কলকাতায় পা রাখছেন তিনি।

কলকাতা লিগে মোহনবাগানের প্রথম ম্যাচ পাঠচক্রের বিরুদ্ধে। ৪ অগস্ট ঘরের মাঠে পাঠচক্রের বিরুদ্ধে মুখোমুখি হবে সবুজ-মেরুন ব্রিগেড। তবে, প্রথম ম্যাচে কতটা ডিকা খেলতে পারবেন সেই নিয়ে একটা সংশয় রয়ে যাচ্ছে। বিমানযাত্রার ধকল কাটিয়ে অনুশীলনে নামতে নামতে ডিকার সময় লাগবে আরও এক দিন।

ফলে দু'দিনের অনুশীলনে দলের অন্য ফুটবলারদের সঙ্গে ডিকার রসায়ন সেট করে তাঁকে মাঠে নামানোটাও চ্যালেঞ্জ কোচ শঙ্করলাল চক্রবর্তীর কাছে।

এদিন সকালে ডিকা জানান নাইজেরিয়ায় কিছু দিন কাটানোর পর ক্যামরুনের উদ্দেশ্যে বেড়িয়ে পড়েছেন তিনি। ক্যামরুন হয়ে তিনি আগামীকাল আসবেন কলকাতায়। ডিকা শহরে আসার বিষয়ে প্রতিশ্রুতি দিলেও এখনও ক্লাব এবং তাঁর মধ্যে আর্থিক চুক্তি নিয়ে একটা গোলমেল রয়েই গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+