Durand Cup 2023: গোয়া ম্যাচে ছক বদলাচ্ছেন ফেরান্দো! কাকে আনছেন প্রথম একাদশে?
মুম্বই ম্যাচ অতীত। মোহনবাগান সুপার জায়ান্টের মিশন এবার এফসি গোয়া। বৃহস্পতি্বার সেমিফাইনাবল ম্যাচের জন্য সোমবার থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে মুম্বই ম্যাচে খেলা ফুটবলাররা সোমবারের অনুশীলনে হালকা গা ঘামান। তবে মঙ্গলবার হল পুরো দমে অনুশীলন।
গোয়া ম্যাচের দলে ছক পরিবর্তন করেত পারেন ফেরান্দো। মুম্বইয়ের উইং প্লে বন্ধ করতে ৩-৫-২ ছকে দল নামিয়েছিলেন ফেরান্দো। এবার কিন্তু সামনে গোয়া। যাদের রক্ষণ বেশ শক্তিশালী। তাই আক্রমণে বেশি জোর দিতে চাইছেন স্প্যানিশ কোচ। প্রথম একাদশে ফিরিয়ে আনা হতে পারে অজি তারকা দিমিত্রিকে।

চোখে সংক্রমণ হওয়ায় এএফসি কাপের বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেননি অজি স্ট্রাইকার। এমনকি মুম্বই ম্যাচে পরিবর্ত হিসাবে নেমেও নিজেকে মেলে ধরতে পারেননি। তাই গোয়া ম্যাচের আগে অনুশীলনেও বাড়তি তাদিধ দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ান ফুটবলারের।
সবুজ-মেরুন জার্সিতে চার ম্যাচে একটি গোল করা আর্মান্দো সাদিকু এখনও ভরসা জোগাতে পারেননি। তাই গোয়ার বিরুদ্ধে দিমিত্রিকে প্রথম একাদশে ফেরাতে পারেন কোচ ফেরান্দো। সেই মতো এদিন অনুশীলনে বাড়তি ঘাম ঝরাতে দেখা গেল অজি স্ট্রাইকারকে। মুম্বই ম্যাচে প্রথম একাদশে সুযোগ হারানো আর এক ফুটবলার লিস্টন কোলাসো আবার পেনাল্টির প্রস্তুতি সারলেন।

বাগানের অনুশীলনে দেখা যাচ্ছে উইং প্লে-র মহড়া। ছোট ছোট পাস খেলে ক্রমাগত ক্রস বাড়ান গ্লেন-লিস্টনরা। লক্ষ্যভেদের দায়িত্ব ছিল দিমিত্রি কামিংসদের। সেমিফাইনাল ম্যাচটা যতটা মোহনবাগান এসজি বনাম এফসি গোয়া, তার থেকে অনেক বেশি গোয়া বনাম ফেরান্দো। দুই মরসুম আগে রাতারাতি গোয়ার দায়িত্ব ছেড়ে মোহনবাগান (তৎকালীন এটিকে মোহনবাগান) শিবিরে ঢুকে পড়েন স্প্যানিশ কোচ। তার পর থেকেই সবুজ মেরুনের কোচ হিসাবে এই ম্যাচটা প্রেস্টিজ ফাইট।
মুম্বইয়ের বিরুদ্ধে একটা জয়ে যে বিরাট কিছু বদলে যাবে তা মানছেন না ফেরান্দো। ডার্বি হেরেছেন সেই ক্ষতে প্রলেপ দিতে হলে ডুরান্ডের ট্রফিটা জিততে হবে। মরসুমের শুরুতেই এই ট্রফি জিততে পারলে আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যাবে দলের।












Click it and Unblock the Notifications