কোপা ও ইউরো কাপের আবহে মেসি-রোনাল্ডোর তুল্যমূল্য আন্তর্জাতিক পরিসংখ্যান

কোপা ও ইউরো কাপের আবহে মেসি বনাম রোনাল্ডো

ধীরে ধীরে অন্তিম পর্বে এসে পৌঁছচ্ছে কোপা আমেরিকা ও ইউরো কাপ। দুই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্য দুটি করে কোয়ার্টার ফাইনাল হয়ে গিয়েছে। যদিও ইউরো কাপ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। ২৪ ঘণ্টার মধ্যেই কোপার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের মুখোমুখি হতে চলেছে লিওনেল মেসির আর্জেন্তিনা। সেই আবহে দুই মহাতারকার তুল্যমূল্য আন্তর্জাতিক পরিসংখ্যানে নজর ফেরানো যাক।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ম্যাচ ও গোল

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ম্যাচ ও গোল

২০০৪ থেকে এখনও পর্যন্ত পাঁচটি ইউরো কাপ খেলা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালের হয়ে ১৭৯টি ম্যাচ খেলেছেন। মোট ১০৯টি গোল এসেছে তাঁর বুট থেকে। দেশের হয়ে সবচেয়ে বেশি গোল করা ফুটবলারদের তালিকার শীর্ষ স্থানে যুগ্মভাবে অবস্থান করছেন সিআর সেভেন। ইরানের আলি দায়েইয়ের সঙ্গে তিনি আসন ভাগ করে নিয়েছেন।

লিওনেল মেসির ম্যাচ ও গোল

লিওনেল মেসির ম্যাচ ও গোল

চলতি কোপা আমেরিকায় দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসি সম্প্রতি আর্জেন্তিনার হয়ে সবার্ধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির গড়েছেন। নীল-সাদা জার্সি গায়ে ১৪৮ বার মাঠে নেমেছেন এলএম টেন। মোট ৭৫টি গোল এসেছে তাঁর বুট থেকে। চলতি কোপা আমেরিকায় এখনও পর্যন্ত তিনটি গোল করেছেন লিও।

আন্তর্জাতিক টুর্নামেন্টে রোনাল্ডোর গোল

আন্তর্জাতিক টুর্নামেন্টে রোনাল্ডোর গোল

ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়া পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখনও পর্যন্ত নিজের কেরিয়ারে পাঁচটি ইউরো কাপ এবং চারটি বিশ্বকাপ খেলেছেন। ৯টি টুর্নামেন্ট মিলিয়ে তাঁর মোট গোল সংখ্যা ২১। কেবল ইউরো কাপেই ১২টি গোল করেছেন সিআর সেভেন। বাকি ৯টি গোল এসেছে বিশ্বকাপ থেকে।

আন্তর্জাতিক টুর্নামেন্টে মেসির গোল

আন্তর্জাতিক টুর্নামেন্টে মেসির গোল

২০০৬ সালের বিশ্বকাপের হাত ধরে আর্জেন্তিনার জার্সিতে আন্তর্জাতিক টুর্নামেন্টে অভিষেক হয়েছিল লিওনেল মেসির। তারপর থেকে এখনও পর্যন্ত মোট ৬টি কোপা আমেরিকা ও চারটি বিশ্বকাপ খেলেছেন লিও। মোট দশটি টুর্নামেন্ট মিলিয়ে আজেন্তিনিয় তারকার গোল সংখ্যা ১৮। তার মধ্যে কোপাতে ১২টি গোল রয়েছে মেসির। ৬টি গোল রয়েছে বিশ্বকাপে।

ফ্রি-কিক থেকে গোল

ফ্রি-কিক থেকে গোল

আন্তর্জাতিক টুর্নামেন্টে ফ্রি কিক থেকে গোলের নিরিখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে গিয়েছেন লিওনেল মেসি। কোপা এবং বিশ্বকাপে মোট পাঁচ বার ফ্রি কিক থেকে গোল করেছেন লিও। একই প্রেক্ষাপটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলসংখ্যা ৪। নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ৭৫-এর মধ্যে ৫৭টি গোল ফ্রি কক থেকে করেছেন মেসি। একই প্রেক্ষাপটে রোনাল্ডোর গোলসংখ্যা ৫৬।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+