বিনা পারিশ্রমিকে আর্জেন্তিনার কোচ হতে রাজি মারাদোনা! তবে শর্ত একটাই
৫৭ বছর বয়সী মারাদোনা এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, জাতীয় দলের এমন অবস্থা দেখে তিনি মর্মাহত। এই অবস্থায় বিনা পারিশ্রমিকে আর্জেন্তিনা দলের কোচিং করাতে তিনি তৈরি।
বিশ্বকাপে শেষ ১৬-র লড়াইয়ে ফ্রান্সের বিরুদ্ধে হেরে বিদায় নিতে হয়েছে আর্জেন্তিনাকে। আর এরপরই সারা ফুটবল বিশ্বে লিওনেল মেসিদের জাতীয় দল নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। এই দলের ভবিষ্যৎ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। এমন এক অনিশ্চয়তার মাঝে ফের একবার জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে চাইলেন দিয়েগো মারাদোনা।

৫৭ বছর বয়সী মারাদোনা এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, জাতীয় দলের এমন অবস্থা দেখে তিনি মর্মাহত। এই অবস্থায় বিনা পারিশ্রমিকে আর্জেন্তিনা দলের কোচিং করাতে তিনি তৈরি।
এর আগে ২০০৮-২০১০ সাল পর্যন্ত আর্জেন্তিনাকে কোচিং করিয়েছেন তিনি। সেবার বিশ্বকাপে মেসিরা কোয়ার্টার ফাইনাল খেলে বিদায় নেন। এবারও তিনি কোচিং করাতে চান যদি দলের অধিনায়ক থাকেন লিও মেসি। অর্থাত ফের একবার মেসিকে সঙ্গে নিয়ে আর্জেন্তিনার কোচিং করাতে চাইছেন মারাদোনা।
মারাদোনা বলেছেন, আমার বয়স ৫৭। দেশকে এমন একটা দলের কাছে হারতে দেখলাম যাঁরা বিশ্বের সেরা দল নয়। এটা খুব দুর্ভাগ্যজনক। তাই দলের দায়িত্ব নিয়ে দলকে টেনে তুলতে চান বলে জানিয়েছেন এই ফুটবল কিংবদন্তি।
প্রসঙ্গত, ১৯৮৬ সালে দেশকে বিশ্বকাপ জেতানো মারাদোনা কোচ হিসাবে তত সফল নন। আর্জেন্তিনার পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীকেও কোচিং করিয়েছেন। তবে কোনও ক্ষেত্রেই তিনি বিশেষ সাফল্য পাননি। এবার ফের আর্জেন্তিনার কোচ হলে কি করেন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications