আর্জেন্টিনায় ফিরতেই গ্রেফতার মারাদোনা! প্রাক্তন বান্ধবীকে শারীরিক নিগ্রহের অভিযোগ

ঘরে ফিরতেই গ্রেফতার হলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। সবসময়ই তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন। এবার তাঁর বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ ওঠে।

ঘরে ফিরতেই গ্রেফতার হলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। সবসময়ই তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন। এবার তাঁর বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ ওঠে। তারপর জরিমানা না দেওয়ার আর্জেন্টাইন কিংবদন্তিকে গ্রেফতার করে পুলিশ। বুয়েনস আইরেস বিমানবন্দরে নামার পরই মারাদোনাকে গ্রেফতার করা হয়।

আর্জেন্টিনায় ফিরতেই গ্রেফতার মারাদোনা! প্রাক্তন বান্ধবীকে শারীরিক নিগ্রহের অভিযোগ

আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমে মারাদোনার গ্রেফতারির খবর প্রকাশিত হয়েছে। তিনি মেক্সিকো থেকে ফেরার পর বুয়েনস আইরেস বিমানবন্দরে নামেন। তারপরই বিমানবন্দর থেকে তাঁকে আটক করে সোজা থানায় নিয়ে যাওয়া হয় ফুটবলের রাজপুত্রকে। বর্তমানে মেক্সিকোর একটি ক্লাবে কোচিং করান মারাদোনা।

মারাদোনার প্রাক্তন বান্ধবী রোসিও অলিভা তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় জরিমানা হয় ফুটবল কিংবদন্তির। কিন্তু তিনি সেই জরিমানার টাকা মেটাননি। মারাদোনার বিরুদ্ধে ৯ মিলিয়ন ডলারের মামলা করেছেন রোসিও অলিভা।

মারাদোনা ও রোসিওর ৬ বছরের সম্পর্ক ছিল। সেই সম্পর্কে ছেদ পড়ে মাস সাতেক আগে। তারপরই ঝামেলার সূত্রপাত। মারাদোনার বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হন রোসিও। তার ভিত্তিতেই গ্রেফতার করা হয় মারাদোনাকে। এরপর মারাদোনার বিরুদ্ধে ফের মামলা দায়ের করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ১৩ জুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+