জন্মদিনের এক সপ্তাহের মধ্য মস্তিষ্কে অস্ত্রোপচার মারাদোনার, কেমন আছেন কিংবদন্তি
জন্মদিনের এক সপ্তাহের মধ্য মস্তিষ্কে অস্ত্রোপচার মারাদোনার, কেমন আছেন কিংবদন্তি
সদ্য জন্মদিন গিয়েছে। তবে বার্থ ডের পরের সময়টা একাবারেই ভালো যাচ্ছে না দিয়েগো মারাদোনার। জন্মদিনের তিন দিন পর মারাদোনাকে হাসপাতালে ভর্তি করা হয়। যারপর ফ্যানেদের মধ্যে আর্জেন্তাইন কিংবদন্তিকে নিয়ে উদ্বেগ বেড়েছে। এবার জানা গেল মস্তিষ্কে অস্ত্রোপচার হল মারাদোনার।

অবসাদে হাসপাতালে ভর্তি?
সোমবার মারাদোনার ব্য়ক্তিগত ডাক্তার সূত্রে জানা গিয়েছিল, জন্মদিনের বেশ কিছু দিন আগ থেকেই মন ভালো ছিল না মারাদোনার। দিয়েগো এক কর্মীর করোনা ধরা পড়ার পর তাঁকে ঘিরেও অনেকে উদ্বেগ প্রকাশ করেন। যদিও কিংবদন্তি ফুটবলারের ব্যক্তিগত ডাক্তার সেই জল্পনা উড়িয়ে দিয়ে অবসাদের কারণেই মারাদোনাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান।

জন্মদিনের এক সপ্তাহের মধ্যেই অস্ত্রোপচার
তবে একদিন পর মারাদোনার মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হল বলে জানা যাচ্ছে। মঙ্গলবার রাতে মারাদোনার জনসংযোগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা দিয়েগোর মাথায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন।

মারাদোনার সঙ্গে রয়েছে তাঁর পরিবার
অস্ত্রোপচার সফল হওয়ায় মারাদোনাকে নিয়ে কোনও ঝুঁকি নেই বলে ডাক্তাররা আশ্বস্ত করেছেন। অস্ত্রোপচারের পর, আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার বুয়েনস আয়ার্সের এক প্রাইভেট ক্লিনিকে এখন ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন। মেয়ে ডালমা, জিয়ান্নিয়া, জানা ও পরিবারের অনান্যরা মারাদোনার পাশে রয়েছেন।

হার্ট অ্যাটাকের পর এবার মস্তিষ্কে অস্ত্রোপচার
প্রসঙ্গত সোমবার অসুস্থ হয়ে পড়ার পর মারাদোনাকে লা প্লাতার এক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে একাধিক পরীক্ষার পর মারাদোনার মস্তিষ্কের রক্তক্ষরণ ধরা পড়ে। তবে অস্ত্রোপচারে রক্তের জমাট বাঁধা অংশ বার করা গিয়েছে। এর আগে মারাদোনার ২ বার হার্ট অ্যাটাক হয়েছে। ৩০ অক্টোবর ৬০ বছরে পা দিয়েছেন মারাদোনা।












Click it and Unblock the Notifications