Didier Deschamps: বড় সিদ্ধান্ত নিল ফ্রান্স ফুটবল ফেডারেশন, বিশ্বকাপজয়ী কোচ দায়িত্বে থাকছেন কতদিন?
ফ্রান্স ফুটবলে দিদিয়ের দেশঁ জমানা শেষ হতে চলেছে। ফ্রান্সের জাতীয় দলে রেকর্ড সময় দায়িত্বে থাকার পর অবশেষে পদ ছারছেন দিদিয়ের দেশঁ। তবে এখনই নয়, আরও একটিব বিশ্বকাপ দিদিয়ের দেশঁ-র উপরই ভরসা রাখল ফ্রান্স ফুটবল ফেডারেশন।
২০২৪ সালের ইউরো কাপের পর থেকেই দিদিয়ের দেশঁ-র ভবিষ্যৎ নিয়ে চর্চা শুরু হয়েছিল। জানা গিয়েছিল দিদিয়ের দেশঁ-র সঙ্গে এমবাপের সম্পর্ক দীর্ঘদিনই ভালো নয়। তাঁর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে একাধিক ফুটবলারের। এই প্রেক্ষাপটে নতুন বছরের শুরুতেই বড় সিদ্ধান্ত নিল ফ্রান্স ফুটবল ফেডারেশন। ২০২৬ সালের বিশ্বকাপ শেষ হওয়ার পর আর দিদিয়ের দেশঁ-র সঙ্গে চুক্তি পুণনবীকরণ করছে না ফ্রান্স ফুটবল ফেডারেশন।

56 বছর বয়সী দিদিয়ের দেশঁ ২০১২ সালে সহকর্মী ১৯৯৮ সালের বিশ্বকাপ বিজয়ী লরেন্ট ব্ল্যাঙ্কের কাছ থেকে দায়িত্ব নেন। ২০১৬ সালে ঘরের মাঠে ইউরো কাপের ফাইনালে উঠলেও ট্রফি জয় অধরাই থাকে ফ্রান্সের। দিদিয়ের দেশঁ-র কোচিংয়েই ২০১৮ সালে বিশ্বকাপের শিরোপা জিতে নেয় ফ্রান্স। এপপর ২০২২ সালেও ফ্রান্স বিশ্বকাপ ফাইনালে উঠে দিদিয়ের দেশঁ-র কোচিংয়ে। কিন্ত ট্রফি জিততে পারেননি।
দিদিয়ের দেশঁ-র কোচিংয়ে ফরাসি ফুটবলে নবজাগরণ হয়। তিনি ১৯৯৮ সালে ফুটবলার হিসেবে বিশ্বকাপ জেতার পর ২০১৮ সালে কোচ হিসেবেও বিশ্বকাপ জিতেছেন। কিন্তু ২০২৪ ইউরো কাপে ফ্রান্সের পারফরমেন্স তেমন চোখে লাগার মতো ছিল না। কোচের সঙ্গে মতানৈক্য রয়েছে দলের অধিনায়ক কিলিয়ান এমবাপের, এমন তথ্য প্রকাশ্যে আসে। গত দুই বিশ্বকাপের অন্যতম সেরা নায়ক এমবাপে বিশ্বকাপ জিতিয়েছেন দেশকে ২০১৮ সালে। ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালেও তাঁর পারফরমেন্স ছিল চোখে লাগার মতো।
এটাও শোনা গিয়েছিল এমবাপে নিজেই নাকি ফ্রান্সের জার্সিতে জাতীয় দলের হয়ে খেলতে চাইছেন না। ঘনিষ্ঠমহলে তিনি জানিয়েছেন, যতদিন কোচের পদে বহাল থাকছেন দিদিয়ের দেশঁ, ততদিন তিনি আর ফ্রান্সের হয়ে খেলবেন না। শুধু একা এমবাপেই নন, ফ্রান্সের বেশ কয়েকজন ফুটবলারও চাইছিলেন গত ১২ বছর ধরে ফ্রান্সের কোচের দায়িত্বে থাকা দেশঁকে সরিয়ে দেওয়া হোক। ভিতরের খবর আরও চাঞ্চল্যকর বলেই জানা যাচ্ছে। দেশঁকে নিয়ে রীতিমতো ক্ষুব্ধ এমবাপের গোষ্ঠী।
পরিবর্তে জিনেদিন জিদানকে দায়িত্বে আনতে পারে ফরাসি ফুটবল সংস্থা। কিন্তু এখনও আরও একটা বিশ্বকাপ ডাগ আউটে দেখা যাবে তাঁকে।












Click it and Unblock the Notifications