কলম্বোতে কেরিয়ারের এক মাইলস্টোনে পা রাখবেন মাহি, দলে পরিবর্তনের ইঙ্গিত

কলম্বো একদিনের ম্যাচে দল নামবে সিরিজে ৪-০ এগিয়ে যাওয়ার লক্ষ্যে অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি নামতে চলেছেন একদিনের কেরিয়ারের ৩০০তম ম্যাচ খেলতে।

বৃহস্পতিবার দিন কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে-র চতুর্থ ম্যাচ খেলতে নামছে ভারত। সিরিজ পকেটে পোড়া হয়ে গেছে, তবে এই ম্যাচটা বিশেষ কারণ মহেন্দ্র সিং ধোনি কেরিয়ারের ৩০০ তম ম্যাচ খেলবেন বৃহস্পতিবার।

কলম্বোতে কেরিয়ারের এক মাইলস্টোনে পা রাখবেন মাহি, দলে পরিবর্তনের ইঙ্গিত

টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজও পকেটে পুড়েছেন বিরাটরা। তবে এখন হোয়াইটওয়াশের স্বপ্নে মজে টিম ইন্ডিয়া। আর সে লক্ষ্যেই ফোকাসড টিম ইন্ডিয়া। তবে সিরিজ পকেটে ঢুকে যাওয়ায় বৃহস্পতিবারের ম্যাচে দলে কয়েকটি পরিবর্তন হতে পারে। শিকে ছিঁড়তে পারে মনীশ পাণ্ডে, কুলদীপ যাদবের কপালে।

এই সিরিজের আগে ধোনির জাতীয় দলে জায়গা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন নির্বাচক প্রধান এমএস কে প্রধান। বলেছিলেন ধোনির জায়গা দলে নিশ্চিত নয়। কিন্তু একদিনের সিরিজের শেষ দুটি ম্যাচে যা পারফরম্যান্স ধোনি করে দেখিয়েছেন তাতে সবার মুখ বন্ধ। ৩০০ তম ম্যাচের আগেও একইরকম ফোকাসড মাহি।

এদিকে খেলার সুযোগ হতে পারে তাই এদিন অনুশীলনে বাড়তি ঘাম ঝরাতে দেখা গেল মণীশ পান্ডেকে। ভারতীয় এ দলে দুরন্ত পারফরমেন্সের পর শ্রীলঙ্কায় প্রথম একাদশে জায়গা পাননি। কিন্তু কলম্বোতে খেলার সুযোগ ভালভাবে কাজে লাগাতে মরিয়া মণীশ।

#TeamIndia batsman @im_manishpandey's day out at the net session #SLvIND pic.twitter.com/MrdrC9xG1d
— BCCI (@BCCI) August 30, 2017

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+