Dheeraj Singh: মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিলেন ধীরাজ, কাইথের ডেপুটি হলেন যুব বিশ্বকাপার
Dheeraj Singh: মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিলেন ধীরাজ সিং। তিনি ভারতের হয়ে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে খেলেছিলেন দেশের মাটিতেই।
২০২০ থেকে ২০২১ অবধি ধীরাজ ছিলেন এটিকে মোহনবাগানে। এবার বিশাল কাইথের ডেপুটি হিসেবে এই গোলকিপার ফিরলেন সবুজ মেরুনে। ১ বছরের চুক্তিতে।

মণিপুরের ধীরাজ ২০২১ থেকে তিন মরশুম খেলেছেন এফসি গোয়াতে। গোয়ার জার্সিতে তিনি খেলেছেন ৫৩টি ম্যাচ। ২৯ জুলাই মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম দলের অনুশীলন শুরু হচ্ছে মোহনবাগান দিবসে। প্রথম দিন থেকেই হোসে মোলিনার দলের প্রস্তুতিতে থাকবেন ধীরাজ।
এআইএফএফের এলিট আকাদেমি থেকে উঠে আসা ধীরাজ ২০১৭ সালে ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে নজর কেড়েছিলেন। এরপর তিনি ইন্ডিয়ান অ্যারোজে খেলার সুযোগ পান। ২০১৭ সালে ওই দলের হয়ে ৬টি ম্যাচে মাঠে নামেন। ২০১৮ থেকে ২০১৯ অবধি ছিলেন কেরালা ব্লাস্টার্সে।
কেরালা ব্লাস্টার্সের হয়ে ১৩টি ম্যাচে খেলার সুযোগ পান। আইএসএলে কেরালার প্রথম গোলকিপার হিসেবে ছিলেন। ২০১৯ থেকে ২০২০ অবধি ছিলেন এটিকেতে। সেবার ১টি ম্যাচ খেলেন, বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। ২০২০ থেকে ২০২১ অবধি ধীরাজ ছিলেন এটিকে মোহনবাগানে।
তবে ওই মরশুমে এটিকে মোহনবাগান জার্সিতে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি ধীরাজ। এরপর সই করেন এফসি গোয়াতে। আবার বাগান শিবিরে ফিরলেন। বিশাল কাইথের সঙ্গে ধীরাজ থাকায় বাগানের বারপোস্টের নীচের শক্তি বাড়ল নিঃসন্দেহে।












Click it and Unblock the Notifications