ISL 2023-24: প্লে-অফ নিয়ে এখনও আশাবাদী ইস্টবেঙ্গল, লাল হলুদের সুবিধা করে দিতে পারে মোহনবাগান এসজি
বৃহস্পতিবার ওডিশার বিরুদ্ধে হেরে নক আউটের লড়াইয়ে বড় সড় ধাক্কা খেয়েছে ইস্টবেঙ্গল দল। এগিয়ে থেকেও ম্যাচ হারের রোগ যেন কিছুতেই সারছে না লাল হলুদ শিবিরের।এখনও পর্যন্ত আইএসএলে লিগের লড়াইয়ে ইস্টবেঙ্গল ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে। প্লে অফ নিয়ে এখনও আশাবাদী লাল হলুদ শিবির।
সুপার কাপ চ্যাম্পিয়ন হলেও আইএসএলে ইস্টবেঙ্গলের খেলায় ধারাবাহিকতার অভাবটা স্পষ্ট। ঘরের মাঠে চেন্নাইয়িনের বিরুদ্ধে জিতে নক আউটের আশা বাঁচিয়ে রাখলেও বৃহস্পতিবার কলিঙ্গ স্টেডিয়ামে ওডিশার কাছে হেরে নিজেদের উপর চাপ আরও বাড়িয়ে ফেলল লাল হলুদ। ডার্বি সহ আইএসএলে এখনও পাঁচটি ম্যাচ বাকি ইস্টবেঙ্গলের। সব ম্যাচ জিতে এখনও ১৫ পয়েন্ট পাবে কার্লোস কুয়াদ্রাতের দল। সব মিলিয়ে ৩৩ পয়েন্ট হবে ইস্টবেঙ্গলের।

অন্যদিকে ১৬ ম্যাচে ১৯ পয়েন্ট নিবয়ে সাত নম্বরে রয়েছে নর্থইস্ট। তাদের বাকি ছয় ম্যাচ। বাকি ছয় ম্যাচ জি্তলে তাদের পয়েন্ট হবে ৩৭। ফলে লিগ টেবলের যা পরিস্থিতি তাতে শুধু লাল হলুদকে ডার্বি সহ সব ম্যাচ জিতলেই হবে না একইসঙ্গে তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলির দিকেও। ওডিশার বিরুদ্ধে জিতলে লাল হলুদ পৌঁছে যেত ষষ্ঠ স্থানে। পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে সুপার কাপ চ্যাম্পিয়নদের। । ৬ মার্চ লাল হলুদের প্রতিপক্ষ এফসি গোয়া।
এফসি গোয়া ও মোহনবাগান এসজির বিরুদ্ধে ড্র করার পর বৃহস্পতিবার ইস্টবেঙ্গলকে হারাল ওডিশা এফসি। ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তারা রইল শীর্ষস্থানেই। দ্বিতীয় স্থানে মুম্বই সিটি এফসির রয়েছে ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট। তিনে মোহনবাগান সুপার জায়ান্ট, ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে।
যদিও লাল হলুদের সবকারী কোচ বিনো জর্জ ওডিশা ম্যাচের পর বলেছেন, 'আমাদের হাতে এখনও বেশ কতগুলি ম্যাচ বাকি আছে ফলে প্লে অফ নিয়ে আমরা এখনও আশাবাদী। দলকে পর পর ম্যাচ খেলতে হচ্ছে, ফলে রণকৌশলে বদল আনতে হচ্ছে। তরুণ ফুটবলারদের সুযোগ দেওয়া হচ্ছে।'












Click it and Unblock the Notifications