East Bengal: মেজর লিগ সকারে খেলা তারকা স্ট্রাইকারকে সই করানোর পথে ইস্টবেঙ্গল

East Bengal: মেজর লিগ সকারে খেলা তারকা স্ট্রাইকারকে সই করানোর পথে ইস্টবেঙ্গল

মেজর লিগ সকার (এমএলএস)-এ খেলা তারকা স্ট্রাইকার দেশহর্ন ব্রাউনকে সই করানোর পথে ইস্টবেঙ্গল। এমএলএস-এ ডিসি ইউনাইটেডের হয়ে খেলা এই স্ট্রাইকার দীর্ঘ দিন ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত। ৩১ বছর বয়সী দেশহর্ন ব্রাউনকে ভারতীয় ফুটবলে প্রথমবার নিয়ে আসে বেঙ্গালুরু এফসি। ২০১৯ সালে বেঙ্গালুরু এফসি'র হয়ে সই করেন ব্রাউন। ২০১৯ থেকে ২০২০ পর্যন্ত দুই মরসুমে বেঙ্গালুরুর হয়ে ১৭ ম্যাচে ৩ গোল করেন তিনি।

East Bengal: মেজর লিগ সকারে খেলা তারকা স্ট্রাইকারকেসই করানোর পথে ইস্টবেঙ্গল

২০২১ সালে ব্রাউনকে সই করায় নর্থইস্ট ইউনাইটেড। খালিদ জামিলের দলের হয়ে ২২ ম্যাচে ১২ গোল তিনি করেন গত মরসুমে। জামাইকার হয়েও দীর্ঘ সময় খেলছেন তিনি। ২০১৩ সালে জামাইকার জার্সিতে অভিষেক হয় ব্রাউনের। এখনও পর্যন্ত ১৪ ম্যাচে দুইটি গোল তিনি করেছেন। বার্বাডোজ এবং সেন্ট লুসিয়ার বিরুদ্ধে গোল দু'টি করেন ব্রাউন। ব্রাউনের অনবদ্য পারফরম্যান্সের কারণেই প্লে-অফে উঠতে পেরেছিল খালিদ জামিলের নর্থইস্ট ইউনাইটেড। গত মরসুমে দীর্ঘ চোট সমস্যায় ভুগেছেন দেশহর্ন। তবে মাঝে মধ্যে চোট এড়িয়ে যখন তিনি মাঠে নেমেছেন তখনই চেষ্টা করেছেন দলকে সাহায্য করার। ২০২১-২২ মরসুমে ১২ ম্যাচে ৭ গোল করেন তিনি।

ইস্টবেঙ্গলের পক্ষ থেকে অনাপত্তি পত্র দিয়ে দেওয়া হয়েছে বিনিয়োগকারী সংস্থা ইমামিকে। ইমামির সঙ্গেল সরকারী ভাবে সই পর্ব মিটে যাওয়ার পরই একে একে নতুন ফুটবলারের নাম ঘোষণা করবে ইস্টবেঙ্গল। তখনই সরকারী ভাবে দেশহর্ন ব্রাউনকে সই করানোর কথা সরকারী ভাবে ঘোষণা করতে পারে লাল-হলুদ।

নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর কোনও আইএসএল ক্লাব তাঁকে সই করানোর বিষয়ে উদ্যোগ দেখায়নি। এর মধ্যে মহমেডান স্পোর্টিং দেশহর্নকে সই করানোর জন্য বড় প্রস্তাব দেয়। ভারতীয় ফুটবলের তৃতীয় প্রধানের অফার পছন্দও হয়েছিল ব্রাউনের। কিন্তু তিনি অপেক্ষা করছিলেন অন্যান্য অফারের জন্য। মহমেডানের সঙ্গে কথাবার্তা প্রায় হয়ে গেলেও সই তিনি করেননি। অবশেষে ইস্টবেঙ্গলের থেকে অফার আসতে সব দিক বিবেচনা করেই সেই দিকে তিনি ঝুঁকেছেন। ব্রাউনের সঙ্গে এখনও সই হয়নি ইস্টবেঙ্গলের। অল্প কিছু দিনের মধ্যেই তা সমপন্ন হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+