ঢাকে কাঠি পড়বে দুর্গা পুজোর, চতুর্থীতেই বল গড়াবে ডার্বির
বিশ্বকর্মা পুজো জেনে নিন মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল কবে , কোথায় হবে ডার্বি ম্যাচ
বিশ্বকর্মা পুজোর দিন মেগা ডার্বি হওয়ার একটা কথা থাকলেও তা পিছিয়ে গেল। এবার ডার্বি হবে কার্যত পুজোর মধ্যে। দুর্গা পুজোর চতুর্থীতে ডার্বির দিন ধার্য করছে আইএফএ ।

তবে ডার্বির ম্যাচ কোথায় খেলা হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এখন শহর কলকাতায় চতুর্থী মানে দুর্গা পুজো কার্যত শুরু হয়ে যাওয়া। তার মধ্যেই কলকাতার দুই প্রধান নেমে পড়বে মহারণে। আর মাসখানেকও নেই। পুজোর উত্তাপকে আরও খানিকটা বাড়িয়ে দেবে দুই মেগা প্রতিদ্বন্দ্বীর চিরাচরিত লড়াই।
কলকাতা লিগে দু'টি মিনি ডার্বির দিনক্ষণ স্থির হয়েছে। তিনটি খেলাই সেপ্টেম্বর পুজোর আগেই আয়োজন করা হচ্ছে। মেগা ডার্বির আগেই ময়দানে দুটো মিনি ডার্বির খেলাও হয়ে যাবে। প্রথম মিনি ডার্বি অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর, রবিবার। ওই দিন মুখোমুখি হবে মোহনবাগান মহমেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে। ছ' দিন পরেই আরেক মিনি ডার্বির আয়োজন করা হয়েছে। মহমেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে ইস্টবেঙ্গল নামবে ১৬ সেপ্টেম্বর, শনিবার। এই দুটি খেলাই কল্যাণীতে করার কথা রয়েছে।
এই মুহূর্তে তিন প্রধান যেরকম ছন্দে রয়েছে তাতে ডার্বি ঘিরে বাড়তি উত্তেজনা থাকবে তা নিশ্চিত আইএফএ কর্তারা। এখনও অবধি তিন প্রধানই দুরন্ত ফর্মের ধারা বজায় রেখেছেন। শনিবার পিয়ারলেসের বিরুদ্ধে ৫-২ গোলে জেতে সাদা কালো শিবির। ফলে সদস্য সমর্থকরা মাঠ ভরিয়ে দেবেন।
পুজোর মরশুমের সঙ্গে ফুটবল মিলে মিশে এক নতুন উত্তাপ তৈরি করতে চলেছে তা নিশ্চিতভাবে বলা যায়।












Click it and Unblock the Notifications