Derby: ডার্বিতে দাপট অব্যাহত মোহনবাগান এসজির, একইদিনে ইস্টবেঙ্গল-মহমেডানকে হারাল সবুজ মেরুন
নতুন বছরের শুরু থেকেই ডার্বি যেন আতঙ্কের কারণ হয়ে উঠেছে ইস্টবেঙ্গলের কাছে। সিনিয়র হোক বা জুনিয়র, ডার্বিতে জয়ের দাপট অব্যাবত সবুজ মেরুন শিবিরের। শনিবার অনূর্ধ্ব-১৫ লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল মোহনবাগান এসজি। ৪-২ গোলে জয় পেল সবুজ মেরুন শিবির। একইদিনে মহমেডানকে হারাল সবুজ মেরুন। ফলে একদিনে দুটি জোড়া ডার্বি জিতল মোহনবাগান।
অনূর্ধ্ব-১৫ দলের কয়েকজন ফুটবলার কম থাকায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে অনূর্ধ্ব-১৩ দলের ৭ ফুটবলারকে নামাতে হয়েছিল সবুজ মেরুনে। কিন্তু তাতেও জয় আটকালো না মোহনবাগান এসজির। এই ম্যাচে হ্যাটট্রিক করে বাগানের জয়ের নায়ক রাজদীপ পাল। সবুজ মেরুনের হয়ে একটি গোল করেন রোহিত বর্মনের। ইস্টবেঙ্গলের রোমিত দাস এবং শিশির সরকার দুটি গোল শোধ করেন।

এরআগে অনূর্ধ্ব-১৫ ইয়ূথ লিগের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে হারাল মোহনবাগান এসজি। অনূর্ধ্ব ১৫ রিলায়েন্স ইউথ ফাউন্ডেশন এর লিগের প্রথম পর্বের বড় মোহনবাগান এসজি হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গলকে। অনূর্ধ্ব ১৫ ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল কে ২-১ গোলে হারিয়ে দিয়েছি মোহনবাগান এসজি। অনূর্ধ্ব-১৭ ইয়ুথ লিগের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়েছিল মোহনবাগান এসজি।
১১ জানুয়ারি গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আইএসএলের ডার্বি হয়েছিল, সেই ম্যাচে জেমি ম্যাকলারেনের একমাত্র গোলে জয় পায় মোহনবাগান এসজি। আইএসএল ডার্বিতে অপরাজিত রয়েছে সবুজ মেরুন ব্রিগেড। চলতি মরশুমে এই নিয়ে সাতটি কলকাতা ডার্বি হয়েছে। দুটি ম্যাচ শুধু ড্র হয়েছে। বাকি সব ডার্বিতেই জিতেছে মোহনবাগান এসজি।
শুধু ইস্টবেঙ্গল নয় শনিবার মহমেডানকেও হারাল মোহনবাগান এসজি। অনূর্ধ্ব-১৭ ড্রিম স্পোর্টস চ্যাম্পিয়নশিপের মিনি ডার্বিও জিতেছে সবুজ মেরুন। সাদা-কালো ব্রিগেডকে ২-১ গোলে হারিয়ে জাতীয় স্তরের ফাইনাল স্তরে জায়গা করে নিল সবুজ মেরুনের জুনিয়র ব্রিগেড।












Click it and Unblock the Notifications