Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Derby: নতুন বছরে শুরুতে ডার্বিতে শুধুই দাপট মোহনবাগান এসজির, ছোটদের বড় ম্যাচে ফের হার লাল হলুদের

নতুন বছরের শুরুতেই ডার্বি যেন আতঙ্কের হয়ে উঠেছে ইস্টবেঙ্গলের কাছে। সিনিয়র হোক জুনিয়র, আইএসএল হোক বা ইয়ূথ লিগ বড় ম্যাচে জয়ের ধারা অব্যাহত মোহনবাগান এসজির। সোমবার সপ্তাহের শুরুতেই জুনিয়র ফুটবলে ছিল জোড়া ডার্বি ম্যাচ। দুটি ম্যাচের মধ্যে একটিতে জিতল সবুজ মেরুন। অন্য ম্যাচটি ড্র হল। শেষ দশ দিনে এই নিয়ে চারটি বড় ম্যাচেই হারের মুখ দেখল লাল-হলুদ।

ডার্বি মানেই এখন আতঙ্ক লাল হলুদের কাছে। শুধু সিনিয়র দল নয়, লাল-হলুদের বিভিন্ন বয়সভিত্তিক দলও মোহনবাগান এসজির কাছে হারছে। অনূর্ধ্ব-১৫ ইয়ূথ লিগের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে হারাল মোহনবাগান এসজি। প্রথমার্ধে ১ গোলে এগিয়ে ছিল সবুজ মেরুন ব্রিগেড। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করল মোহনবাগান এসজি। এই ম্যাচে দাপটের সঙ্গে পারফরম্যান্স করল মোহনবাগান এসজি।

অনূর্ধ্ব ১৫ রিলায়েন্স ইউথ ফাউন্ডেশন এর লিগের প্রথম পর্বের বড় মোহনবাগান এসজি হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গলকে। সেই ম্যাচেও দুরন্ত জয় ছিনিয়ে নেয় সবুজ মেরুন ব্রিগেড। অনূর্ধ্ব ১৫ ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল কে ২-১ গোলে হারিয়ে দেয় মোহনবাগান এসজি। জোড়া গোল করে বাগানের জয়ের নায়ক রাজদীপ পাল। প্রথম পর্বে ১ গোলে হারলেও দ্বিতীয় পর্বে ৩ গোলে হারল লাল হলুদ।

এআইএফএফ অনুর্দ্ধ ১৭ এলিট ইয়ুথ লিগ অবশ্য খেলার ফল ড্র হল। ইস্টবেঙ্গল মাঠে মুখোমুখি হয়েছিল দুই দল। কিন্তু ৯০ মিনিটে কোনও দলই গোল করতে পারেনি। ফলে গোলশূন্য ড্র করে কোনও ক্রমে মানরক্ষা করে লাল হলুদ। না হলে একদিনে জোড়া ডার্বি হারের লজ্জার মুখে পড়তে হত ইস্টবেঙ্গলকে।

যদিও গত সপ্তাহেই অনূর্ধ্ব-১৭ ইয়ুথ লিগের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়েছিল মোহনবাগান এসজি। ঘরের মাঠে চির প্রতিপক্ষ ক্লাবের মুখোমুখি হয়েছিল মোহনবাগান এসজি। সেই ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। কিন্তু দ্বিতীয়ার্ধেই জয়ের জন্য কাঙ্খিত গোল পায় সবুজ মেরুন ব্রিগেড। ৭৭ মিনিটে ম্যাচে জয়সূচক গোলটি করেন মোহনবাগান এসজির আদিত্য মণ্ডল।

গত ১১ জানুয়ারি গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আইএসএলের ডার্বি হয়েছিল, সেই ম্যাচে জেমি ম্যাকলারেনের একমাত্র গোলে জয় পায় মোহনবাগান এসজি। আইএসএল ডার্বিতে অপরাজিত রয়েছে সবুজ মেরুন ব্রিগেড। ইস্টবেঙ্গলের সিনিয়র দল আইএসএলে শেষ দশটি ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে জয় পায়নি। হেরেছে ন'টিতেই। নতুন বছরের শুরুতে ডার্বিতে শুধুই দাপট দেখাচ্ছে সবুজ মেরুন ব্রিগেড।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+