Derby: দিনের প্রথম ডার্বিতে দুরন্ত জয় মোহনবাগান এসজির, এগিয়ে গিয়েও পরাজয় ইস্টবেঙ্গলের
শনিবার সন্ধ্যায় গুয়াহাটিতে আইএসএলের দ্বিতীয় পর্বের ডার্বিতে মাঠ নামছে মোহনবাগান এসজি এবং ইস্টবেঙ্গল। নিরাপত্তার কারণে যুবভারতী নয় বড় ম্যাচ হচ্ছে গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। কিন্তু ডার্বি শুরুর কয়েক ঘন্টা আগেই মোহনবাগান এসজির কাছে পরাজিত ইস্টবেঙ্গল।
শনিবার বঙ্গ ফুটবলে জোড়া ডার্বি ,কল্যাণীতে অনূর্ধ্ব ১৫ রিলায়েন্স ইউথ ফাউন্ডেশন লিগের বড় ম্যাচের মুখোমুখি হয়েছিল মোহনবাগান এসজি এবং ইস্টবেঙ্গল। এই ম্যাচেও দুরন্ত জয় ছিনিয়ে নিল সবুজ মেরুন ব্রিগেড। অনূর্ধ্ব ১৫ ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল কে ২-১ গোলে হারিয়ে দিল মোহনবাগান এসজি। জোড়া গোল করে বাগানের জয়ের নায়ক রাজদীপ পাল।

মনে করা হচ্ছিল ছোটদের ডার্বি ম্যাচ ড্র-ই হতে চলেছে। কিন্তু অতিরিক্ত সময়ে গোল করে জয় ছিনিয়ে নিল সবুজ মেরুন ব্রিগেড। রাজদীপ পালই দুটি গোল করেন সবুজ মেরুনের হয়ে। ফলে শনিবার সন্ধ্যায় গুয়াহাটিতে আইএসএল এর ফিরতি ডার্বিতে প্রথম বছরের প্রথম বড় ম্যাচে খেলতে নামতে চলেছে দুই প্রধান। কিন্তু তার আগেই ডার্বি জিতে নিল মোহনবাগানের জুনিয়র দল।
এদিকে এআইএফএফ অনুর্দ্ধ ১৭ এলিট ইয়ুথ লিগে বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমিকে ২-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। দুটি গোলই করেছেন শেখর সর্দার।
এখনও পর্যন্ত মোহনবাগান এসজি এবং ইস্টবেঙ্গল আইএসএলের মঞ্চে মুখোমুখি হয়েছে নয় বার। এরমধ্যে আটবারই জিতেছেন সবুজ মেরুন। ইস্টবেঙ্গল একটি ম্যাচ ড্র করেছে। অর্থ্যাত এখনও জয়হীন লাল হলুদ। শনিবার গুয়াহাটিতে প্রথম জয়ের সন্ধানে নামছে ইস্টবেঙ্গল। ২০২৪ সালের ১৯ অক্টোবর শেষ ডার্বি্তে মোহনবাগান এসজি ২-০ গোলে জয় পায়, গোল করেছিলেন জেমি ম্যাকরালেন এবং দিমিত্রি।
বর্তমানে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে রয়েছে মোহনবাগান এসজি। অন্যদিকে, ১১ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল এফসি। খাতায় কলমে এগিয়ে থাকলেও ম্যাচটার নাম ডার্বি। তাই প্রতিপক্ষ দল কিছুটা পিছিয়ে থাকলেও তাদের হালকা ভাবে নিতে নারাজ মোলিনা। এই ম্যাচে নতুন বিদেশি রিচার্ড সেলিস ডাগ আউটে সম্ভবত রাখতে পারবে না লাল হলুদ। কারণ তাঁর বিমান নির্ধারিত সময়ের গুয়াহাটি আসেননি।












Click it and Unblock the Notifications