ঘুড়ি ওড়াবেন না ডার্বি দেখবেন এখনই করে নিন প্ল্যানিং

মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল কবে , কোথায় হবে ডার্বি ম্যাচ 

সরকারিভাবে এখনও ঘোষণা হয়নি। কিন্তু সূত্রের খবর এবার বিশ্বকর্মা পুজোয় ঘুঁড়ি ওড়ানো ফেলে মিশন শিলিগুড়ি। কারণ ওই দিনই ডার্বির জন্য নির্ধারিত করতে চলেছে আইএফএ। ১৭ সেপ্টেম্বর এ মরশুমের প্রথম ডার্বিতে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল।

তবে নজরে রয়েছে বন্যা পরিস্থিতি। এই মুহূর্তে উত্তরবঙ্গে ভায়বহ বন্যা। সড়ক , রেল পথে যোগাযোগও কার্যত বিচ্ছিন্ন। আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সেপ্টেম্বরের শুরুতেই ডার্বি করার খবর চাওয়া হয়েছিল। কিন্তু উত্তরবঙ্গে বন্যা হয়েছে। সমস্যা রয়েছে। তাই একটু পিছিয়ে ১৭ তারিখ করার কথা ভাবা হচ্ছে মরসুমের প্রথম ডার্বি। বিশ্বকর্মা পুজোর দিনই আইএফএ-র প্রথম পছন্দ। পুলিশ অনুমতির ক্ষেত্রে সমস্যা হলে আগের দিন শনিবারও হতে পারে ডার্বি। আই এফ এ চায়, দুই প্রধান পুরো শক্তি নিয়ে খেলুক। উইলিস প্লাজা, কার্লাইল মিচেলদের সঙ্গে জাতীয় দলে খেলে ফিরে আসা অর্ণব মণ্ডল, মহম্মদ রফিকরাও ফিরে আসলে পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে পারবেন তাঁরা।

ঘুড়ি ওড়াবেন না ডার্বি দেখবেন এখনই করে নিন প্ল্যানিং

মেগা ডার্বির বাইরে দুটো মিনি ডার্বি আছে। ইস্টবেঙ্গল-মহমেডান এবং মহমেডান-মোহনবাগান ম্যাচ। এই ম্যাচ দুটি কল্যাণীতে করার কথা ভাবা হচ্ছে। মহমেডানও বহু দিন পর বেশ ভাল ফর্মে। পর পর তিনটি ম্যাচ জিতে তাঁরা লিগ খেতাবের অন্যতম দাবিদার।

এখনও পর্যন্ত পাঁচটি করে ম্যাচের সূচি প্রকাশিত হয়েছে। আই এফ এ কর্তারা চাইছেন, ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচের পর প্রতি টিমের দুটি করে ম্যাচ বাকি রাখতে। সেভাবেই সূচি তৈরি হচ্ছে। এ দিকে নতুন সূচিতে মহমেডানের একটি ম্যাচ দেওয়া হয়েছে কল্যাণী স্টেডিয়ামে। ২৬ অগস্ট পিয়ারলেসের বিরুদ্ধে ওই ম্যাচটা খেলতে চাইছে না বিশ্বজিৎ ভট্টাচার্যের দল। এ দিন ক্লাব তাঁবুতে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে ওই ম্যাচটি বারাসত স্টেডিয়ামে দেওয়ার দাবি তুলেছে মহমেডান। ক্লাবের ফুটবল টিম গঠনের দায়িত্বে থাকা দীপেন্দু বিশ্বাস বললেন, 'বারাসতে আমাদের খেলা দেখতে প্রচন্ড ভিড় হচ্ছে।

অন্য মাঠে গেলে টিমের ছন্দ নষ্ট হবে। হয় মাঠ পরিবর্তন হোক। নয়তো ম্যাচ অন্য দিন দেওয়া হোক। না হলে ওই ম্যাচ খেলব না আমরা। বয়কট করবো।' তাদের দাবি এ জন্য সোমবার চিঠিও পাঠিয়েছে সাদা-কালো শিবির। বারাসতে মাঠ নিয়ে ঝামেলার কারণ অবশ্য অন্য। সেখানে কোচেদের লাইসেন্সের পরীক্ষা চলছে। দেশের বিভিন্ন প্রান্তের বহু প্রাক্তন ফুটবলার পরীক্ষা দিতে এসেছেন। ২৪ থেকে ২৭ অগস্ট পর্যন্ত ফেডারেশন বারাসতের মাঠ নিয়ে নিয়েছে। কারণ মাঠ তৈরির জন্য ফেডারেশন টাকা দিয়েছে আইএফএ-কে। মহমেডানের চিঠি পেয়েও তাই কিছু করার জায়গায় নেই আইএফএ।

দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান-ইস্টবেঙ্গল দু'দলই। সমর্থকরাও দারুণ চাঙ্গা। তাই ডার্বিতেও বড় দর্শক সমাগম হবে আশায় আইএফএ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+