বিশ্বকাপের নির্মান কাজে থাকা পরিযায়ী শ্রমিকদের সঙ্গে শোচনীয় আচরণ, কাতারের বিরুদ্ধে প্রতিবাদী জার্সি ডেনমার্কের

Denmark:বিশ্বকাপের নির্মান কাজে থাকা পরিযায়ী শ্রমিকদের সঙ্গে অশোচনীয় আচরণ, কাতারের প্রতিবাদী জার্সি ডেনমার্কের

বার বার প্রতিবাদের কন্ঠ হয়ে উঠেছে ফুটবল মাঠ। স্টেডিয়ামে সমর্থকেরা বারংবার নিজেদের প্রতিবাদ দেখিয়েছেন গ্যালারিতে টিফো ফেলে বা পোস্টার দিয়ে। যে কোনও কিছুর বিরুদ্ধে প্রতিবাদ দেখানোর জন্য সমর্থকেরা ফুটবল মাঠকে বেছে নিয়েছে। এ বারও সেই ফুটবলকেই প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিল ডেনমার্ক।

পরিযায়ী শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘন:

পরিযায়ী শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘন:

চলতি বছরের নভেম্বরে ফিফা বিশ্বকাপ ২০২২-এর আয়োজক দেশ কাতার। এই বিশ্বকাপকে জাঁকজমক পূর্ণ এবং অন্য স্তরে পৌঁছে দিতে প্রচুর অর্থ খরচ করেছে কাতার প্রশাসন। প্রচুর মানুষ কাজ করেছে বিশ্বকাপের জন্য স্টেডিয়ামগুলির নির্মান কাজে। প্রতি স্টেডিয়ামকে তাঁদের দক্ষ হাতের নৈপূন্যে গড়ে তুলেছেন বিশ্বের শ্রেষ্ঠ স্টেডিয়ামগুলির এক একটি। কিন্তু তাঁদেরই হতে হয়েছে বঞ্চিত। পরিযায়ী শ্রমিকদের থাকার জন্য ঠিক মতো ঘরও দেওয়া হয়নি। এক একটি ছোট ঘরে রাখা হয়েছে একাধিক মানুষকে। চিকিৎসার কোনও পর্যাপ্ত সুবিধা পাননি তাঁরা। বহু মানুষ মারা গিয়েছেন এই বিশ্বকাপের বিবিধ নির্মানে কাজ করতে গিয়ে। এর মধ্যে অধিকাংশেরই পরিবার ক্ষতিপূরণ পাননি, যাঁরা পেয়েছেন তাতে জলও গরম হয় না। পারিশ্রমিকও কথা মতো দেওয়া হয়নি। এক কথায় চূড়ান্ত অব্যবস্থার মধ্যে নিংড়ে নেওয়া হয়েছে গরীব মানুষগুলিকে।

ডেনমার্কের প্রতিবাদী জার্সি:

ডেনমার্কের প্রতিবাদী জার্সি:

কাতার প্রশাসনের শ্রমিকদের প্রতি উদাসীনতা এবং মানবাধিকার লঙ্ঘনে প্রতিবাদের বার্তা দিয়ে বিশ্বকাপের জন্য নিজেদের তৃতীয় জার্সি প্রকাশ করেছে ডেনমার্ক। ডেনমার্কের জার্সি প্রস্তুতকারক সংস্থা হামেল ইনস্টাগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, ডেনমার্কের জাতীয় দলের নতুন জার্সির মাধ্যমে তারা দুটি বার্তা দিওয়ার চেষ্টা করেছে। প্রথমটি, ১৯৯২ ইউরোয় ডেনমার্ক ফুটবলের সেরা সাফল্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং দ্বিতীয়টি কাতারে মানবাধিকার লঙ্ঘনে রেকর্ডের প্রতিবাদ।

সাড়ে ছয় হাজারের বেশি শ্রমিক প্রয়াত কাতারে বিশ্বকাপের কাজ করতে গিয়ে:

সাড়ে ছয় হাজারের বেশি শ্রমিক প্রয়াত কাতারে বিশ্বকাপের কাজ করতে গিয়ে:

এর আগে গার্ডিয়ানের প্রকাশিত একটি রিপোর্টে জানানো হয়েছিল, বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পাওয়ার পর থেকে বিগতে এক দশকে ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা থেকে কাতারে যাওয়া পরিযায়ী শ্রমিকদের মধ্যে সাড়ে ছয় হাজারেরও মানুষ মারাত্মম ঝুঁকিপূর্ণ কাজে দুর্ঘটনায় প্রাণ হারান। শুধু দক্ষিণ এশিয়ার এই তিন দেশই নয়স কাতারে কাজ করতে গিয়ে প্রয়াত হয়েছেন বহু নেপালি শ্রমিকও।

বিশ্বকাপে ডেনমার্কের প্রথম ম্যাচ:

বিশ্বকাপে ডেনমার্কের প্রথম ম্যাচ:

কাতার বিশ্বকাপে ডেনমার্ক প্রথম ম্যাচ খেলবে ২২ নভেম্বর টিউনিসিয়ার বিপক্ষে। ফ্রান্স অস্ট্রেলিয়ার সঙ্গে গ্রুপ ডি'তে রয়েছে তারা। ২০ নভেম্বর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কাতার এবং ইকুয়েডর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+