ডেনমার্ক-ক্রোয়েশিয়া ম্যাচে তৈরি হল দ্রুততম গোল ও গোলশোধের রেকর্ড

ডেনমার্ক-ক্রোয়েশিয়া নক আউট ম্যাচে তৈরি হল একেরপর এক রেকর্ড। তার মধ্যে অবশ্যই সবার উপরে এই বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড।

ডেনমার্ক-ক্রোয়েশিয়া নক আউট ম্যাচে তৈরি হল একেরপর এক রেকর্ড। তার মধ্যে অবশ্যই সবার উপরে এই বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড। যা ৫৭ সেকেন্ডের মাথায় করলেন ডেনমার্কের মাথিয়াস য়ুর্গেনসেন। বক্সের মধ্যে জটলা থেকে গোল করে ডেনমার্ককে এগিয়ে দেন তিনি।

ডেনমার্ক-ক্রোয়েশিয়া ম্যাচে হল দ্রুততম গোল ও গোলশোধের রেকর্ড

তবে গোল শোধ দিতে দেরি করেনি ক্রোটরা। মাত্র ২ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে, ম্যাচের ৩ মিনিট ৩৭ সেকেন্ডে ক্রোয়েশিয়ার হয়ে মারিও মান্ডজুকিচ গোল করে সমতা ফেরান। যার ফলে বিশ্বকাপে তৈরি হল এক অনন্য রেকর্ড।

এর আগে ২০১৪ সালে ৩ মিনিট ৪৭ সেকেন্ডের মধ্যে ২টি গোল হয়ে গিয়েছিল আর্জেন্তিনা ও নাইজেরিয়া ম্যাচে একে অপরের বিপক্ষে। ৩ মিনিটের মাথায় লিওনেল মেসি গোল করলে তা ৪৭ সেকেন্ডের মধ্যে ফিরিয়ে দেন নাইজেরিয়ার আহমেদ মুসা। তবে এদিন সেই রেকর্ডও ভেঙে গেল।

However, with Mario Mandzukic's effort hitting the back of the net on 3:37, it does beat that game as the fastest occasion both teams have ever scored in at a #WorldCup 👏#CRODEN pic.twitter.com/IyK8dKVEzF
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 1, 2018

য়ুর্গেনসেন দেশের হয়ে বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম গোল করলেন। এদিকে মান্ডজুকিচ দ্বিতীয় দ্রুততম গোল করলেন দেশের হয়ে। ২০০৬ সালে ক্রোটদের হয়ে সবচেয়ে দ্রুত গোল করার রেকর্ড রয়েছে দারিও স্রনার। তিনি প্রথম মিনিটের মধ্যে গোল করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+