চেরিসেভের দুরন্ত ফুটবলই ম্যাচে ভীত গড়ে দেয় রাশিয়ার

ডেনিস চেরিসেভ, নিঃসন্দেহে ২০১৮ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিজেকে নতুন করে খুঁজে পেলেন রিয়াল মাদ্রিদের এই প্রাক্তন তারকা।

ডেনিস চেরিসেভ, নিঃসন্দেহে ২০১৮ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিজেকে নতুন করে খুঁজে পেলেন রিয়াল মাদ্রিদের এই প্রাক্তন তারকা। একটা সময়ে রিয়ালের হয়ে সই করেও একাধিক দলে লোনে খেলতে হয়েছিল। রিয়ালের জার্সি গায়ে খুব বেশি খেলার সুযোগ হয়নি এই রুশ ফুটবলারটির।

চেরিসেভের দুরন্ত ফুটবলই ম্যাচে ভীত গড়ে দেয় রাশিয়ার

বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও প্রথম একাদশে ছিলেন না তিনি। কিন্তু ম্যাচের প্রথম দিকে অ্যলান জেগভ চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলে সুযোগ হয় চেরিসেভের। আর এই সুযোগটিকেই দু'হাতে কাজে লাগালেন এই রুশ তারকা। দেখিয়ে দিয়ে গেলেন, অতীতে বারবার যোগ্য সম্মান না পেলেও তিনি কোনও অংশেই অন্যদের থেকে কম নয়।

বলাই বাহুল্য চেরিসেভের আগমনের পর থেকে রাশিয়ার আক্রমণ আরও জমাট বাঁধকে শুরু করে। রাশিয়ার দ্বিতীয় গোলটিও আসে তাঁরই সৌজন্যে। জোবনিনের পাস ধরে প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মিনিট আগে গোল করে যান চেরিসেভ।

দ্বিতীয়ার্ধেও রাশিয়ার খেলায় যে ঝাঁঝ ছিল, তার অন্যতম কারণ এই ডেনিসই। ম্যাচের অন্তিমলগ্নে, দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোলটি করেন চেরিসেভ। এই ম্যাচের অন্যতম সেরা গোল হলেও খুব ভুল বলা হবে না এই গোলটিকে। মূলত তাঁর অনবদ্য পারফরম্যান্সেই এদিন ম্যাচ থেকে দূরে সরে যায় সৌদি আরব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+