করোনা উদ্বেগের মাঝে ফুটবল শুরু হলে স্বাস্থ্য বিমার দাবি
করোনা উদ্বেগের মাঝে ফুটবল শুরু হলে স্বাস্থ্য বিমার দাবি
করোনা ধাক্কায় বেসামাল খেলার দুনিয়া। মারণ ভাইরাসের সংক্রমণের কারণে বিশ্বজুড়ে ফুটবল মাঠে তালা ঝুলছে। মে মাস থেকে অবশ্য করোনার চোখরাঙানির সামলে বিশ্বের কিছু জায়গায় ফুটবল শুরু হচ্ছে।

স্বাস্থ্য বিমার দাবি
মারণ ভাইরাসে দেশ যখন সংকটের সামনে দাঁড়িয়ে তখন ঝুঁকি নিয়ে আইএফএ কলকাতা লিগ শুরু করতে চাইলে মহামেডান ক্লাব চিকিৎসা বিমার দাবি জানিয়েছে।

আইএফএ-কে চিঠি মহামেডানের
করোনা উদ্বেগের মাঝে ফুটবল শুরু করলে কমপক্ষে দুই লক্ষ টাকার চিকিৎসা বিমা করা হোক এই মর্মে আইএফএ-কে মহামেডান ক্লাব চিঠি দিয়েছে।

লিগ শুরু নিয়ে আইএফএ-র চিঠি
গত সপ্তাহে কলকাতা লিগ আয়োজন নিয়ে আইএফএ-র বৈঠক থাকলেও করোনা লকডাউনের জেরে বৈঠক হয়নি। তবে লকডাউন উঠলে কলকাতা লিগ আয়োজন নিয়ে কীভাবে পরিকল্পনা তৈরি করা যায়, সেই নিয়ে ১৬১টি ক্লাবকে আইএফএ চিঠি দিয়ে মতামত জানতে চেয়েছে।

মহামেডানের বার্তা
মহামেডান ক্লাবে সচিব মহম্মদ কামারুদ্দিনের কথায়, কলকাতা লিগ শুরু হলে ঝুঁকি থাকবেই। আইএফএ-র পক্ষ থেকে চিঠি দিয়ে মতামত জানতে চাওয়া হয়েছে। লিগ শুরু কীভাবে করা যেতে পারে সেই নিয়ে ক্লাবগুলি থেকে পরামর্শ চাওয়া হয়েছে। আমরা করোনা আবহে ঝুঁকির পরিস্থিতিটা জানিয়েছি। ফুটবলারদের সুরক্ষা যেমন প্রয়োজন ঠিক তেমনি রেফারি, ম্যাচ রেফারি, মাঠের বল বয় সবার স্বাস্থ্যের সুরক্ষা থাকা উচিত। করোনা সংকটে কেউ প্রাণ হারালে কে দায় নেবে!

বিমা নিয়ে কী পরামর্শ
ন্যুনতম দুই লক্ষ টাকার চিকিৎসা বিমা করার জন্য মহামেডান প্রস্তাব দিয়েছে। করোনা আক্রান্তের কারণে কেউ মারা গেলে পরিবারকে দশ লক্ষ টাকা দেওয়ার পরামর্শ দিয়েছে মহামেডান।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications