Anwar Ali: দিল্লি হাইকোর্টে স্বস্তি পেলেন আনোয়ার! ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারবেন তারকা ফুটবলার?
ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির শাস্তির সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন আনোয়ার আলি। একইসঙ্গে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির পক্ষ থেকেও ফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে স্থগিতাদেশের আবেদন জানানো হয় আদালতে। আনোয়ার ইস্যুতে বড় স্বস্তি পেল ইস্টবেঙ্গল ক্লাব।
দিল্লি এফসি'র কর্ণধার রঞ্জিত বাজাজ সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন দিল্লি হাইকোর্ট আনোয়ারকে দেওয়া ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির শাস্তির সিদ্ধান্তের বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছেন৷ জানা গিয়েছে, তিনপক্ষের আবেদন মেনে আপাতত ফেডারেশনের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে উচ্চ আদালত। অর্থাৎ আগামী নির্দেশ না পাওয়া পর্যন্ত ফেডারেশনের শাস্তির সিদ্ধান্ত কার্যকর থাকবে না। তবে আনোয়ার এখনই মাঠে নামতে পারবেন কিনা তা স্পষ্ট নয়।

বৃহস্পতিবারই দিল্লি হাই কোর্টে পিটিশন দাখিল করেছিল লাল-হলুদ শিবির। ফেডারেশনের কাছে আপিল করার কথাও জানায় ইস্টবেঙ্গল। আইনি প্রক্রিয়া দীর্ঘতর হলে আনোয়ারের খেলা সমস্যা দেখা যেতে পারে। তাই আনোয়ারের খেলতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্যই স্থগিতাদেশ চাওয়া হয়েছে আদালতের কাছে।
রঞ্জিত বাজাজের দাবি অনুসারে, দিল্লি হাইকোর্ট ফেডারেশনের রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছেন। যদিও ইস্টবেঙ্গলের তরফ থেকে জানানো হয়েছে, আদালতের এই সিদ্ধান্তের বিষয়ে তাদের কাছে এখনও কোনও নথি এসে পৌঁছয়নি ৷ ফলে শনিবার আইএসএলের প্রথম ম্যাচে লাল হলুেদ জার্সিতে আনোয়ারকে দেখা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে।
মঙ্গলবার শাস্তি ঘোষণার পরই আনোয়ার ইস্যুতে কিছুটা ধীরে চলো নীতি নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। কিন্তু আনাোয়ার আলি যে তাদের দলেরই অঙ্গ সেটা বোঝাতেই তাঁকে দলের সঙ্গে অনুঙশীলনে রাখা হচ্ছে।
মাঝে এক সপ্তাহের বেশি সময় জাতীয় দলের শিবিরে ছিলেন আনোয়ার। ফলে ইস্টবেঙ্গলে অনুশীলনে ছিলেন না পাঞ্জাবী এই ডিফেন্ডার। কিন্তু জাতীয় দলের অ্যাসাইনমেন্ট শেষ হতেই ফের লাল হলুদের অনুশীলনে যোগ দিলেন আনোয়ার। চুক্তিঙঙ্গ করে অন্য ক্লাবে সই করার জন্য কড়া শাস্তি পেয়েছেন ভারতীয় দলের তারকা ডিফেন্ডার। সেইসঙ্গে শাস্তির মুখে পড়েছে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি ক্লাবও।
ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্ত অনুসারে, ৪ মাসের জন্য নির্বাসিত হয়েছেন আনোয়ার আলি। লাল হলুদে সই করলেও চার মাস এখন মাঠে নামতে পারবেন না তারকা এই ডিফেন্ডার।। নির্বাসনের পাশাপাশি বিপুল অঙ্কের জরিমানাও হতে চলেছে তাঁর। মোহনবাগান এসজিকে ১২.৯ কোটি টাকা জরিমানা দিতে হবে । এই অর্থ দিতে হবে আনোয়ার, ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকে।আনোয়ারের পাশাপাশি শাস্তির মুখে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসিও। আগামী দুটি রেজিস্ট্রেশন পিরিয়ড থেকে কোনও নতুন ফুটবলার নিতে পারবে না এই দুই ক্লাব।












Click it and Unblock the Notifications