মৃদুলের মুকুটে নতুন পালক, এই আইএসএল দলের কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে
কয়েক দিন আগেই বিশ্বজিৎ ভট্টাচার্যের পরিবর্তে মৃদুল ব্যানার্জীকে কোচ হিসেবে নিযুক্ত করেছিলেন মহামেডান স্পোটিংয়ের কর্মকর্তারা।
কয়েক দিন আগেই বিশ্বজিৎ ভট্টাচার্যের পরিবর্তে মৃদুল ব্যানার্জীকে কোচ হিসেবে নিযুক্ত করেছিলেন মহামেডান স্পোটিংয়ের কর্মকর্তারা। বাংলার সন্তোষ জয়ী কোচ মহামেডান কর্তাদের অফার ফেলেননি। সানন্দে গ্রহণ করেন নতুন দায়িত্ব। কিন্তু কয়েকটা ম্যাচ কাটতে না কাটতেই আর্থিক সমস্যার কারণে মহামেডান স্পোটিংকে বিদায় জানান মৃদুল।

আর এই সুযোগই কাজে লাগাল আইএসএলের দল দিল্লি ডায়নামোজ। আসন্ন আইএসএলের জন্য মৃদুল ব্যানার্জীকে সহকারী কোচ হিসেবে নিযুক্ত করল দিল্লি ডায়নামোজ।
বর্তমানে মৃদুলের এক বছরের চুক্তি হয়েছে দিল্লির সঙ্গে। নতুন দায়িত্ব নিয়ে মৃদুল বলেন, 'আমায় এই সুযোগ দেওয়ার জন্য দিল্লি ডায়নামোজকে ধন্যবাদ জানাই। এই সুযোগ পাওয়ায় আমি দিল্লি টিম ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ।'
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Delhi Dynamos F.C. is delighted to announce the appointment of Mridul Banerjee as the new Assistant Coach of the club. <a href="https://twitter.com/hashtag/RoarWithTheLions?src=hash&ref_src=twsrc%5Etfw">#RoarWithTheLions</a> <a href="https://t.co/oiIUEEzHpq">pic.twitter.com/oiIUEEzHpq</a></p>— Delhi Dynamos FC (@DelhiDynamos) <a href="https://twitter.com/DelhiDynamos/status/998442151368257537?ref_src=twsrc%5Etfw">May 21, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>কোচ হলেও তিনি যে নিজের নতুন ইনিংসে অনেক কিছু শিখতে চান তাও জানিয়ে দেন মৃদুল। তিনি বলেন, 'আগে কোচিং করালেও আইএসএল আমার কাছে নতুন প্ল্যাটফর্ম। এখানে কাজ করে আরও অভিজ্ঞতা সঞ্চয় করতে চাই। পাশাপাশি আমার যা অভিজ্ঞতা আছে তাই দিয়ে দলকে সাহায্য করার চেষ্টা করব।'












Click it and Unblock the Notifications