ফিফা বিশ্বকাপ ২০২২-এর জন্য দল ঘোষণা করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স

ফিফা বিশ্বকাপ ২০২২-এর জন্য দল ঘোষণা করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স

ফিফা বিশ্বকাপ ২০২২-এর জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করল ফ্রান্স। বুধবার বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দল ঘোষণা করেন প্রশিক্ষক দিদিয়ের দেঁশচ্যাম্পস। ফ্রান্সের বিশ্বকাপ দলে রয়েছে একাধিক চমক।

বিশ্বকাপের জন্য দল ঘোষণা ফ্রান্সের:

বিশ্বকাপের জন্য দল ঘোষণা ফ্রান্সের:

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স দল ঘোষণা করল কাতার বিশ্বকাপের জন্য। সদ্য চোট সমস্যায় জর্জরিত থাকা রাফায়েল ভারানেকে বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে। দলে ডাক পেয়েছেন বর্ষীয়ান স্ট্রাইকার অলিভার জিরু। নিজেদের খেতাব ধরে রাখার লক্ষ্যে এই বারের বিশ্বকাপে অংশ নেবে ফ্রান্স। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জয়ী দলের এগারো জন সদস্য এই দলে রয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য নাম অধিনায়ক হুগো লরিস, রিজার্ভ গোলরক্ষক স্টিভ মানডাণ্ডা, কিলিয়ান এমবাপে এবং অ্যান্টোনিও গ্রিজম্যান।

২০১৪-এর পর আবারও ফ্রান্সের বিশ্বকাপ দলে করিম বেঞ্জিমা:

২০১৪-এর পর আবারও ফ্রান্সের বিশ্বকাপ দলে করিম বেঞ্জিমা:

চোটের কারণে রিয়াল মাদ্রিদের হয়ে একাধিক ম্যাচে না খেলতে পারা করিম বেঞ্জিমা ডাক পেয়েছেন ফ্রান্সের বিশ্বকাপ দলে। ২০১৪ সালে শেষ বার ফ্রান্সের হয়ে বিশ্বকাপ খেলেছিলেন বেঞ্জিমা। ব্যালেন ডি'ওর জয়ী বেঞ্জিমা সাড়ে পাঁচ বছরের উপর নির্বাসিত ছিল ফ্রান্সের দল থেকে, সতীর্থ ম্যাথু ভালবিউনাকে ব্ল্যাকমেলিংয়ের বিষয়ে। ২০২০ সালে ফ্রান্সের দলে প্রত্যাবর্তন ঘটে তাঁর। উয়েফা নেশনস লিগ জয়ী ফ্রান্স দলের সদস্য ছিলেন তিনি।

দল ঘোষণার পর কী বলেছেন ফ্রান্সের কোচ:

দল ঘোষণার পর কী বলেছেন ফ্রান্সের কোচ:

দল ঘোষণার পর ফ্রান্সের কোচ দিদিয়ের দেঁশচ্যাম্পস বলেছেন, "আমি ২৫ জন ফুটবলারকে খুশি করতে পেরেছি কিন্তু ওরা প্রত্যেকেই প্রথম একাদশে থাকতে চাইবে যেটা সম্ভব নয়। কিন্তু এটাই একটা দলের শক্তি, ওটাই বেশি গুরুত্বপূর্ণ।" চোটের কবলে থাকলেও প্যারিস সাঁ জাঁ- র ডিফেন্ডার প্রিসনেল কিমপেম্বেকে দলে রেখেছেন দেশঁচ্যাম্পস।

বিশ্বকাপের জন্য ঘোষিত ফ্রান্সের দল:

বিশ্বকাপের জন্য ঘোষিত ফ্রান্সের দল:

গোলরক্ষক: হুগো লরিস, স্টিভ মানডাণ্ডা, আলফোন্সেআরিওলা

ডিফেন্ডার: লুকাস হার্নান্ডেজ, থিও হার্নান্ডেজ, প্রিসেল কিপেম্বে, ইব্রাহিম কন্তে, জুলেন কুন্দে, বেঞ্জামিপাভার্ড, উইলিয়াম সালিবা, রাফায়েল ভারানে, দায়োট উপামিকানো

মিডফিল্ডার: এডুয়ার্ডো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাতেও গুইনদৌজি, আদ্রিয়ান র্যাবিয়ট, অউরেলিয়ন চৌয়ামেনি, জর্ডান ভেরেতআউট

স্ট্রাইকার: করিম বেঞ্জিমা, কিংসলে কোম্যান, ওসমানেডিম্বেলে, অলিভার জিরু, অ্যান্তোনিও গ্রিজম্যান, কিলিয়ান এমবাপে, ক্রিস্টফার এনকুনকু

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+